Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভোটের বাজারে ছবি টোকার অভিযোগ, রাজা চন্দর দিব্যি কাটলেন দেব

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ দিয়ে। তারপর কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ককপিট’। আর এ বার রাজা চন্দর 'কিডন্যাপ'। এই নিয়ে তৃতীয় বার বিগ স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে দেব-রুক্মিণীকে। কিন্তু ছবির পোস্টার রিলিজের আগেই এ কী হল?

ভোটের বাজারে ছবি টোকার অভিযোগ, রাজা চন্দর দিব্যি কাটলেন দেব

শেষ আপডেট: 12 April 2019 15:31

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’ দিয়ে। তারপর কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘ককপিট’। আর এ বার রাজা চন্দর 'কিডন্যাপ'। এই নিয়ে তৃতীয় বার বিগ স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে দেব-রুক্মিণীকে। কিন্তু ছবির পোস্টার রিলিজের আগেই এ কী হল? টুইটারেই সটান একজন বলে বসলেন, আবার নাকি দক্ষিণী ছবির রিমেক নিয়ে আসছেন দেব-রুক্মিণী। ১২ এপ্রিল রিলিজ হওয়ার কথা ছিল দেবের আসন্ন ছবি 'কিডন্যাপ'-এর পোস্টার। আর ঠিক সেই দিনই চৌকিদার সৌরভ সাহা (টুইটার হ্যান্ডেলের নাম) নামের জনৈক এক ব্যক্তি লিখেছেন, "এগেইন সাউথ মুভি রিমেক"। গোদা বাংলায় যার মানে হলো, আবার দক্ষিণের ছবিতে 'কাট-পেস্ট' করে ওটাতেই একটু বাংলার রাংতা জড়িয়ে দেওয়া হয়েছে দেব অভিনীত এই ছবিতে। তবে ওই ব্যক্তির এমন অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই। রসিকতা করে পাল্টা টুইটে ডিরেক্টর-দেবতার কসম খেয়েছেন দেব। তিনি লিখেছেন, "কে বলেছেন? না না একেবারেই তেমনটা নয়। রাজা চন্দর দিব্যি।" চলতি বছর ভ্যালেন্টানস ডে'র মরশুমেই রিলিজ হয়েছিল ছবির টিজার। দুরন্ত অ্যাকশনের সঙ্গে চোখ ধাঁধানো শ্যুটিং লোকেশন দেখে তারিফ করেছিলেন অনেকেই। কিন্তু ছবি রিলিজের আগেই টুইটারে এ হেন মন্তব্য কি খানিক চাপে ফেলে দিল না পরিচালককে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে দেব যে এই টুইটকে নিছক মজা হিসেবেই নিয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন নিজের জবাবেই। ২০১৮ সালের নভেম্বরেই। সে সময় টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন রুক্মিণী। যেখানে দেখা গিয়েছিল বন্দুকের নল থেকে বেরোচ্ছে গুলি। চিড়ে দিচ্ছে উড়তে থাকা একটা গোলাপের পাপড়িকে। চারদিকে ছড়িয়ে পড়ছে রক্ত। আর শেষ শটে বন্দুকের উপর রাখা ছিল একটা তাজা লাল গোলাপ। টিজারের ঝলকেই দর্শকরা আন্দাজ করে নিয়েছিলেন পর্দায় এ বার কোনও থ্রিলার দেখাতে চলেছেন পরিচালক রাজা চন্দ। যে গল্পে রয়েছে প্রেম এবং ঘৃণা দুইয়েরই ছোঁয়া। সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ঈদেই মুক্তি পাবে দেবের নতুন থ্রিলার ‘কিডন্যাপ’। এই সিনেমায় একজন ডিজে’র চরিত্রে অভিনয় করেছেন দেব। না দীপ। আর রুক্মিণী অভিনয় করছেন একজন চিত্র সাংবাদিকের চরিত্রে। একটি ডিস্কে গিয়ে আলাপ হয় এই দু’জনের। সেই ডিস্কে চলত নানা রকমের অসামাজিক কাজ। আর সেই সব কাজের ছবি তুলতে গিয়েই গ্যাংস্টারদের নজরে পড়ে যান রুক্মিণী। হয়ে যান কিডন্যাপ। বান্ধবীকে উদ্ধার করতেই ময়দানে নামেন দেব। ফিল্ম ক্রিটিকদের অনেকের বলছেন, এর মধ্যে ঘোর রাজনীতি রয়েছে। দেবের ছবি নিয়ে যিনি এমন 'টুকলির' অভিযোগ তুলেছেন তাঁর নামের আগে রয়েছে চৌকিদার। নাম দেখেই বোঝা যাচ্ছে, তিনি প্রধানমন্ত্রী 'চৌকিদার নরেন্দ্র মোদীর' অনুগামী। অন্যদিকে দেব, ঘাটাল তৃণমূল কংগ্রেস প্রার্থী। অনেকের প্রশ্ন, ভোটের মরশুম না হলে কি এমন কমেন্ট আসত? তবে এ ছবির গল্প রাজা চন্দর নিজের, নাকি এতেও মিলবে দক্ষিণী ছবির ফ্লেভার, তা অবশ্য সময়ই বলবে। https://twitter.com/idevadhikari/status/1116709069228630016

```