Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

খাস কলকাতায় মাদক পাচারকারীদের রমরমা, ১২ কোটি টাকার হেরোইন সমেত এসটিএফ-এর জালে অসমের ২ বাসিন্দা

দ্য ওয়াল ব্যুরো: মাদক পাচারের ঘটনায় খাস কলকাতায় গ্রেফতার দুই পাচারকারী। পুলিশি জানিয়েছে, ধৃতরা দু'জনেই অসমের বাসিন্দা। তাদের নাম দীপক রায় (৪৬) এবং কুমার ছেত্রী (৩৪)। এই দীপক রায় অসমের আংলং-এর বাসিন্দা। আর তেজপুরের বাসিন্দা কুমার ছেত্রী। পু

খাস কলকাতায় মাদক পাচারকারীদের রমরমা, ১২ কোটি টাকার হেরোইন সমেত এসটিএফ-এর জালে অসমের ২ বাসিন্দা

শেষ আপডেট: 3 August 2019 18:55

দ্য ওয়াল ব্যুরো: মাদক পাচারের ঘটনায় খাস কলকাতায় গ্রেফতার দুই পাচারকারী। পুলিশি জানিয়েছে, ধৃতরা দু'জনেই অসমের বাসিন্দা। তাদের নাম দীপক রায় (৪৬) এবং কুমার ছেত্রী (৩৪)। এই দীপক রায় অসমের আংলং-এর বাসিন্দা। আর তেজপুরের বাসিন্দা কুমার ছেত্রী। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে শহরে হাজির হয়েছে দু'জন মাদক পাচারকারী। বিপুল পরিমাণ মাদক পাচার করবে তারা। এই খবর অনুযায়ী অভিযানে নামে এসটিএফ। শুক্রবার বিকেল ৪টে নাগাদ  হেস্টিংস থানা সংলগ্ন মুন্সী প্রেমচাঁদ সরণি থেকে থেকে বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ-এর তরফে জানানো হয়েছে একটি প্রাইভেট গাড়িতে করে প্রায় ১২ কোটি টাকার হেরোইন পাচার করছিল দীপক এবং কুমার। পুলিশ জানিয়েছে, ৩ কেজির বেশি মাদক উদ্ধার হয়েছে ওই গাড়ি থেকে। শনিবার দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই আটক দু'জন অসমবাসীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নার্কোটিক্স আইনে তাদের বিরুদ্ধে রুজু হয়েছে মামলাও। আর কে বা কারা এই মাদক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

```