Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মেদিনীপুরে এফসিআই গুদাম থেকে পাচারের অভিযোগ, আটক এক, উদ্ধার ১৬ বস্তা চাল

দ্য ওয়াল ব্যুরো: সরকারি ভাবে ত্রাণের জন্য বরাদ্দ চাল একেবারে এফসিআই গুদাম থেকে চুরি করার অভিযোগে পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে ১৬ বস্তা চাল ও একটি ট্রলি। লকডাউনের সময় যাতে সাধারণ মা

মেদিনীপুরে এফসিআই গুদাম থেকে পাচারের অভিযোগ, আটক এক, উদ্ধার ১৬ বস্তা চাল

শেষ আপডেট: 27 April 2020 04:14

দ্য ওয়াল ব্যুরো: সরকারি ভাবে ত্রাণের জন্য বরাদ্দ চাল একেবারে এফসিআই গুদাম থেকে চুরি করার অভিযোগে পশ্চিম মেদিনীপুরে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে ১৬ বস্তা চাল ও একটি ট্রলি। লকডাউনের সময় যাতে সাধারণ মানুষের খাবারের না অভাব ঘটে সেজন্য সারা দেশে খাদ্য সরবরাহ ঠিক রাখতে তৎপর সরকার। এই অবস্থার মধ্যেই অভিযোগ উঠল যে বস্তা বস্তা চাল পাচার হয়ে যাচ্ছে এফসিআই গুদাম থেকে। মেদিনীপুর শহরে সাতসকালেই সরকারি স্ট্যাম্প লাগানো বেশ কয়েক বস্তা চাল নিয়ে কয়েক জন লোককে পালাতে দেখেন রাঙামাটি এলাকার লোকজন। তাঁরা হাতেনাতে চাল সমেত একজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়। খবর যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই) ওই গুদামের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছেও। খবর পেয়ে তাঁরাও চলে আসেন ঘটনাস্থলে। এক আধিকারিক বলেন, “আমরা খবর পেয়ে এসেছি, অভিযোগ খতিয়ে দেখছি।” এফসিআইয়ের আধিকারিক আসার পরেই গ্রামের লোকজন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামের লোকজন তাঁকে ঘিরে ধরে বলতে থাকেন, “আপনাদের মদতেই এসব হচ্ছে। আপনাদের মদতেই চাল পাচার হচ্ছে।” গ্রামবাসীদের ক্ষুব্ধ ও উত্তেজিত দেখে ওই আধিকারিক এলাকা ছেড়ে  দ্রুত চলে যান বলে জানা গেছে। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে যে রাঙামাটি এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে ১৬ বস্তা চাল, একটি ট্রলি ও একজনকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

```