Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শীতলকুচি কাণ্ড: কোচবিহারের তৎকালীন পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ সিআইডির

দ্য ওয়াল ব্যুরো: শীতলকুচি কাণ্ডে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সূত্রের খবর, শুক্রবার সকালে ভবানী ভবনে যান প্রাক্তন পুলিশ কর্তা। শীতলকুচিতে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যুর ঘটনা

শীতলকুচি কাণ্ড: কোচবিহারের তৎকালীন পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ সিআইডির

শেষ আপডেট: 18 June 2021 08:19

দ্য ওয়াল ব্যুরো: শীতলকুচি কাণ্ডে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সূত্রের খবর, শুক্রবার সকালে ভবানী ভবনে যান প্রাক্তন পুলিশ কর্তা। শীতলকুচিতে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় তদন্ত করছে সিআইডি। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিসবাবু। গুলি চলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। এর আগে মাথাভাঙা থানার আইসি, তদন্তকারী অফিসার ও এসডিপিও-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চতুর্থ দফার ভোটের দিন সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল কোচবিহারের শীতলকুচি বিধানসভায়। বুথ চত্ত্বরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল চার জনের। তা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর কম হয়নি। সেই ঘটনায় তদন্ত করছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি।  সিআইডি সূত্রে খবর, তদন্তকারীরা ঘটনাস্থল ঘুরে একাধিক তথ্য সংগ্রহ করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুলি চালানো হয়েছিল বুথের দিকে তাক করে। জানা যাচ্ছে, বুথের দরজা ভেদ করে গুলি ঢুকেছিল স্কুলের ক্লাস রুমে। ব্ল্যাক বোর্ডেও গুলির দাগ স্পষ্ট। গোটা বিষয় আরও খতিয়ে দেখতে চাইছে রাজ্যের তদন্ত এজেন্সি। সিআরপিএফের গুলিতে চার জনের মৃত্যুর পর তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় ভোট প্রচারে এসে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে মানুষকে উস্কেছিলেন তার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেছিলেন, জওয়ানদের ঘিরে ফেলে রাইফেল ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। আত্মরক্ষার জন্যই গুলি চালানো হয়েছিল।

```