শেষ আপডেট: 29 February 2020 11:40
দমকলের তিনটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে[/caption]
স্থানীয় বাসিন্দা খগেন্দ্রনাথ জোয়ারদার বলেন, “হঠাৎ দেখি একটা ঘর থেকে ধোঁয়া বেরচ্ছে, তারপরে সেখানে আগুন লেগে গেল। তারপরে আমরা দমকলে ফোন করি।... কেউ হতাহত না হলেও ঘরের সব জিনিসপত্র, টাকাপয়সা, সব নথিপত্র নষ্ট হয়ে গেছে।” টাকাপয়সা পর্যন্ত পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন।
দমকলের স্টেশন অফিসার পিকে মুখোপাধ্যায় বলেন, “এলপিজি সিলিন্ডারে লিকেজ থেকে আগুন লেগেছে। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করায় আগুন তেমন ভাবে ছড়িয়ে পড়তে পারেনি। পরে কামারহাটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকলের তিনটি ইঞ্জিন আসে। আগুনে দশ থেকে বারোটি বাড়ি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে।”
কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা বলেন, “আগুন লাগার খবর পেয়েই দমকল চলে আসে, পুলিশও আসে। সিলিন্ডার ফেটে যাওয়ার ফলে আগুন ছড়িয়ে পড়ে।” তিনি জানান, আশপাশের এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে সাহায্য করেন। তিনি বলেন, “যাঁদের ঘরবাড়ি পুড়ে গেছে তাঁদের কী হবে তা নিয়ে এখন আমরা চিন্তিত। আগুন লাগার কারণ অবশ্যই জানতে হবে তবে আমাদের চিন্তা ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দেওয়া নিয়ে।”