লাইসেন্স ছাড়া গাড়ি চালালে, হেলমেট না পরলে বিশাল অঙ্কের জরিমানা, ট্রাফিক আইনে কড়াকড়ি সরকারের
দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক আইনে নিয়মের কোনও বাঁধন থাকছিল না। জরিমানার ক্ষেত্রেও তাই। একেই তো জরিমিনার অঙ্ক খুব বেশি ছিল না, তারওপর প্রভাব খাটিয়ে বা নিদেনপক্ষে ১০০ টাকা হাতে গুঁজে দিয়েই সব কসুর মাফ হয়ে যেত। জরিমানা বেশি মানে ৫০০ টাকা। ফলে শহরজ
শেষ আপডেট: 26 January 2022 08:49
দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক আইনে নিয়মের কোনও বাঁধন থাকছিল না। জরিমানার ক্ষেত্রেও তাই। একেই তো জরিমিনার অঙ্ক খুব বেশি ছিল না, তারওপর প্রভাব খাটিয়ে বা নিদেনপক্ষে ১০০ টাকা হাতে গুঁজে দিয়েই সব কসুর মাফ হয়ে যেত। জরিমানা বেশি মানে ৫০০ টাকা। ফলে শহরজুড়েই ছিল যানচালকদের অনিয়ম ও আইন ভাঙার প্রবণতা। কিন্তু এবার থেকে তা হবে না। ট্রাফিক ও গাড়ি আইনে বেশ কড়াকড়ি করেছে রাজ্য পরিবহণ দফতর। জরিমানার অঙ্কও ১০ গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে।
যাত্রিবাহী বাস, গাড়ি, অটো, লরি বা ভাড়ার গাড়ির ক্ষেত্রে ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়া হয়ে উঠছিল চালকরা। ট্রাফিক সার্জেন্ট কড়া হলে পথ অবরোধ, বিক্ষোভ ইত্যাদিও নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে উঠছিল। যানশাসনে তাই কড়া নিয়ম চালু করারই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সংশোধিত ট্রাফিক আইনে নিয়মের শৃঙ্খল যতটা কড়া, ততটাই ভারী জরিমানার টাকা।
নতুন নিয়মে জরিমানার টাকা কেমন?
ডিএল সিএফ, পারমিট এবং বিমা বৈধ নথি ছাড়া গাড়ি চালালে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আগেও জরিমানার অঙ্ক একই ছিল। তবে দ্বিতীয়বার একই নিয়ম ভাঙলে জরিমানার টাকা গুনে গুনে দেড় হাজার দিতে হবে।
রাস্তায় ট্রাফিক আইনের তোয়াক্কা না করলে, সার্জেন্টের অর্ডার না মানলে ২০০০ টাকা ফাইন দিতে হবে।
কোনও রকম ভুয়ো নথি বা তথ্য দিলে তার জন্যও জরিমানা ২০০০ টাকা।
বেপরোয়া গতিতে গাড়ি চালালে জরিমানা হাজার থেকে দু’হাজার টাকা। দ্বিতীয়বার একই আইন ভাঙলে জরিমানা চার থেকে পাঁচ হাজার টাকা।
বিপজ্জনকভাবে রাস্তায় গাড়ি চালালে তার জন্য ফাইন পাঁচ হাজার টাকা। প্রথমবার আইন ভাঙার তিন বছরের মধ্যে চালক যদি একই ভুল করেন, তাহলে জরিমানা বেড়ে দ্বিগুণ হবে, দশ হাজার টাকা।
শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকলে এবং বেপরোয়া গাড়ি চালালে তার জন্য জরিমানা হাজার টাকা, দ্বিতীয়বার নিয়ম ভাঙলে জরিমানা দু’হাজার টাকা।
গাড়ি নিয়ে রেষারেষি করলে ফাইন দিতে হবে পাঁচ হাজার টাকা, দ্বিতীয়বারে দশ হাজার টাকা।
সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জরিমানাও বাড়ানো হয়েছে অনেকটাই। আগে ছিল ১০০ টাকা, নতুন নির্দেশিকায় একে বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা।
হেলমেট না পরে বাইক চালালে জারিমানা করা হয়েছ এক হাজার টাকা, যা আগে ছিল ১০০ টাকা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'