
শেষ আপডেট: 8 September 2018 13:37
বিজন সেতু [/caption]
মুখ্যমন্ত্রীর মুখে সে কথা শুনে সাধারণ মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছিল, কোন কুড়িটা ব্রিজের কথা বলছেন, মুখ্যমন্ত্রী।
[caption id="attachment_33884" align="alignnone" width="1920"]
সাঁতরাগাছি ব্রিজ [/caption]
শনিবার বিকেলে নবান্ন সূত্রে বলা হল, ওই কুড়িটা সেতু হল,- সাঁতরাগাছি ব্রিজ, উল্টোডাঙা ব্রিজ, বিজন সেতু, শিয়ালদহ ব্রিজ, বেলগাছিয়া ব্রিজ, ঢাকুরিয়া ব্রিজ, চিংড়িঘাটা ব্রিজ, সুকান্ত সেতু, করুণাময়ী ব্রিজ, বাঘাযতীন ব্রিজ, তারাতলা ফ্লাইওভার, দুর্গাপুর ব্রিজ, টালা ব্রিজ, বালি ব্রিজ, মাঝেরহাট ব্রিজ, শিয়ালদহ-বেলেঘাটা ব্রিজ, এয়ারপোর্ট-নাগেরবাজার ব্রিজ, রাজাবাজার ব্রিজ, গৌরীবাড়ি ব্রিজ এবং গড়িয়া ঢালাই ব্রিজ।
[caption id="attachment_33885" align="aligncenter" width="800"]
শিয়ালদহ ফ্লাইওভার [/caption]
এ দিন ব্রিজের মেরামতির ব্যাপারে নবান্নে ফের বৈঠক হয়। তার পরই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার জানিয়েছিলেন, শহরের চারটি ব্রিজে কোনওরকম পণ্যবাহী গাড়ি চলাচল আপাতত বন্ধ করা হল। সেগুলি হল, টালিগঞ্জ সার্কুলার সেতু, বিজন সেতু, বেলগাছিয়া ব্রিজ এবং উত্তর কলকাতার অরবিন্দ সেতু।
[caption id="attachment_33887" align="aligncenter" width="700"]
উল্টোডাঙা-গৌরীবাড়ি ব্রিজ[/caption]
তবে নবান্ন সূত্রে বলা হচ্ছে, এই কুড়িটি ব্রিজের জরুরি ভিত্তিতে মেরামত প্রয়োজন ঠিক। তবে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই। ধাপে ধাপে এই ব্রিজগুলি সংস্কার ও মেরামত করে ফেলবে রাজ্য সরকার। সে জন্য সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।