Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভোটের ব্যস্ততা: পুজোয় কলকাতায় আসছেন না রাহুল গান্ধী

দ্য ওয়াল ব্যুরো: অষ্টমীর সকালে কলেজ স্কোয়্যারে আসার কথা ছিল তাঁর। প্রদেশ কংগ্রেস নেতাদের অনুরোধে রাজি হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু পুজোতে কলকাতায় আসছেন না রাহুল। সপ্তাহ দুয়েক আগে প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি সোমেন মিত

ভোটের ব্যস্ততা: পুজোয় কলকাতায় আসছেন না রাহুল গান্ধী

শেষ আপডেট: 16 October 2018 05:18

দ্য ওয়াল ব্যুরো: অষ্টমীর সকালে কলেজ স্কোয়্যারে আসার কথা ছিল তাঁর। প্রদেশ কংগ্রেস নেতাদের অনুরোধে রাজি হয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু পুজোতে কলকাতায় আসছেন না রাহুল। সপ্তাহ দুয়েক আগে প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি সোমেন মিত্র, মুখপাত্র অমিতাভ চক্রবর্তী-সহ একাধিক নেতা দিল্লিতে গেছিএলন রাহুলের সঙ্গে দেখা করতে। তখনই অনুরোধ জানানো হয়েছিল, পুজোর সময় কলকাতায় আসার জন্য। ঐতিহ্যমণ্ডিত কলেজ স্কোয়্যারে উপস্থিত থাকার কথাও বলেন বাংলার কংগ্রেস নেতারা। সনিয়া-পুত্র কথাও দিয়েছিলেন তাঁদের। কিন্তু রাহুলের দফতর থেকে জানানো হয়েছে তিনি আসতে পারছেন না। পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রচারও শুরু করে দিয়েছে বিজেপি-কংগ্রেস দুই দল। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগড়ের ভোটে মাটি কামড়ে প্রচারে নেমেছেন কংগ্রেস সভাপতি। লোকসভার আগে এই ভোট কার্যত সেমিফাইনাল। এর মধ্যে মধ্যপ্রদেশে বেশ কয়েকটি বড় সমাবেশ করেছেন তিনি। প্রদেশ কংগ্রেসের মুখপত্র অমিতাভ চক্রবর্তী বলেন, “উনি বলেছিলেন আসবেন। কিন্তু সর্বভারতীয় সভাপতির কাছে পাঁচ রাজ্যের ভোটও গুরুত্বপূর্ণ। এ বার তিনি আসতে পারছেন না। আমরা আশা করব সামনের বার পুজোয় তিনি কলকাতায় আসবেন।”

```