Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

সুখবর! আজ থেকে রাজ্যজুড়ে শিশুদের বিনামূল্যে দেওয়া হচ্ছে নিউমোনিয়ার টিকা

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের জন্য করোনার টিকা কবে আসবে তা এখনও নিশ্চিত করে বলা হয়নি। পশ্চিমবঙ্গেও শিশুদের ওপর কোভিড টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। তবে এখন নিউমোনিয়ার টিকা নিউমোকক্কাল ভ্যাকসিন (pneumococcal vaccine) দেওয়ার ব্যাপারে বড় সিদ্ধা

সুখবর! আজ থেকে রাজ্যজুড়ে শিশুদের বিনামূল্যে দেওয়া হচ্ছে নিউমোনিয়ার টিকা

শেষ আপডেট: 29 October 2021 10:30

দ্য ওয়াল ব্যুরো: বাচ্চাদের জন্য করোনার টিকা কবে আসবে তা এখনও নিশ্চিত করে বলা হয়নি। পশ্চিমবঙ্গেও শিশুদের ওপর কোভিড টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। তবে এখন নিউমোনিয়ার টিকা নিউমোকক্কাল ভ্যাকসিন (pneumococcal vaccine) দেওয়ার ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সদ্যোজাত থেকে এক বছর অবধি শিশুদের বিনামূল্যে দেওয়া হবে নিউমোনিয়ার টিকা। এতদিন চড়া দামে এই টিকা কিনতে হত, এখন থেকে সরকারি উদ্যোগে বিনামূল্যেই শিশুদের এই টিকা দিতে পারবেন বাবা-মায়েরা। রাজ্যের টিকাকরণ কর্মসূচীতে যোগ হয়েছে নিউমোকক্কাল ভ্যাকসিন। সূত্রের খবর, বাজারে এই ভ্যাকসিনের একটি ডোজের দাম আড়াই হাজার থেকে ৩৮০০ টাকা। আর্থিক কারণে অনেকেই এই টিকা বাচ্চাদের দিতে পারতেন না। তাছাড়া রাজ্যজুড়ে যেভাবে ভাইরাল জ্বর ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে, তাতে শিশুদের সুরক্ষার জন্য অবিলম্বে এই টিকা দেওয়া জরুরি বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজ্য স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিক বলেছেন, সদ্যোজাত থেকে এক বছর অবধি শিশুদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। ভাইরাল নিউমোনিয়া ঠেকাতে নিউমোকক্কাল ভ্যাকসিন কার্যকরী। বাংলায় করোনার সঙ্গেই ভাইরাল জ্বর ও নিউমোনিয়ার উপদ্রব বেড়েছে। প্রতি বছরই বর্ষার সময় নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। এ বছর জ্বরে অনেক শিশুর মৃত্যু হয়েছে। নিউমোনিয়ার সঙ্গে রেসপিরেটারি ভাইরাসের সংক্রমণও বেড়েছিল। তাই শিশুদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি আরও বাড়াতে এই ভ্যাকসিনটি দেওয়া দরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, পাঁচ বছরের নীচে ১৫ শতাংশ শিশুর মৃত্যুর কারণই হল নিউমোনিয়া। গত তিন বছরে এই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। করোনা সংক্রমণে ফুসফুসই আক্রান্ত হচ্ছে আগে। নিউমোনিয়াও ফুসফুসেরই জটিল অসুখ। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশে ৩০ লক্ষ শিশুর নিউমোনিয়া সিভিয়ার অর্থাৎ মারাত্মক ধরনের। প্রতি এক হাজার শিশুর মধ্যে ৫ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। ফুসফুসের এই অসুখে শিশু মৃত্যুর হার কমানোর জন্যই ভ্যাকসিনের প্রয়োজনীয় এখন সবচেয়ে বেশি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```