অনলাইনের কু-ফল, ক্লাসে এসে ঢুলছে পড়ুয়ারা
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের একটা বড় অংশ ক্লাসে এসে ঢুলছে। অনেক কমে গিয়েছে চটপটে ভাব। যে কারণে বহু স্কুলে খেলাধুলা ও ব্যায়ামের ওপর বাড়তি নজর দেওয়া হচ্ছে।
দু'বছর স্কুল বন্ধ থাকায় ব্যায়াম ও শারীরিক পরিশ্রম কমে যাওয়ার জন্যই এ
শেষ আপডেট: 23 February 2022 09:36
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস এইট পর্যন্ত পড়ুয়াদের একটা বড় অংশ ক্লাসে এসে ঢুলছে। অনেক কমে গিয়েছে চটপটে ভাব। যে কারণে বহু স্কুলে খেলাধুলা ও ব্যায়ামের ওপর বাড়তি নজর দেওয়া হচ্ছে।
দু'বছর স্কুল বন্ধ থাকায় ব্যায়াম ও শারীরিক পরিশ্রম কমে যাওয়ার জন্যই এই পরিস্থিত বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা।
যেকারণে শহরের বেসরকারি স্কুলগুলি প্রতিটি ক্লাসের পড়ুয়াদের জন্য ব্যায়াম বাধ্যতামূলক করেছে। বালিগঞ্জ শিক্ষাসদনের অধক্ষ্য সুনীতা সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা সব পড়ুয়াদের মাঠে খেলাধুলো করাচ্ছেন। বহু পড়ুয়া সিঁড়ি ভেঙে ক্লান্ত হয়ে পড়ছে। অনেকেই ক্লাসে এসে একটানা সঠিক ভঙ্গিতে বসতে পারছে না।
অনেকদিন স্কুলে আসতে না পারার জন্যই এই অবস্থা পড়ুয়াদের। পড়ুয়াদের অভিভাবকরাও বলছেন স্কুল খোলার পর লক্ষ করছেন, যে ছেলে-মেয়েরা অলস হয়ে পড়েছে।
অনলাইনে শারীরশিক্ষা ক্লাস করানো হয়নি এতদিন। সবাই কম্পিউটার বা স্মার্টফোনের স্ক্রিনে লেখাপড়া করেছে। যেকারণে অনেক পড়ুয়ার আত্মবিশ্বাসও কমে গিয়েছে। অনেকেরই ওজন বেড়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'