Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুর্শিদাবাদে অসুস্থ ১৭ ছাত্রী! মানসিক ভারসাম্যহীন যুবকের দুর্গন্ধ তাড়াতে ব্লিচিং ছড়ানো হয়েছিল

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুল চলাকালীন নাকি আচমকাই ভিতরে ঢুকে পড়েছিল এক মানসিক ভারসাম্যহীন যুবক। তার গা থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। কোনও মতে ভয় দেখিয়ে তাকে তাড়ানোর পরেও পচা গন্ধ কিছুতেই যাচ্ছিল না।সেই গন্ধে গা গোলাতে শুরু করে ছ

মুর্শিদাবাদে অসুস্থ ১৭ ছাত্রী! মানসিক ভারসাম্যহীন যুবকের দুর্গন্ধ তাড়াতে ব্লিচিং ছড়ানো হয়েছিল

শেষ আপডেট: 20 July 2023 16:16

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্কুল চলাকালীন নাকি আচমকাই ভিতরে ঢুকে পড়েছিল এক মানসিক ভারসাম্যহীন যুবক। তার গা থেকে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। কোনও মতে ভয় দেখিয়ে তাকে তাড়ানোর পরেও পচা গন্ধ কিছুতেই যাচ্ছিল না।সেই গন্ধে গা গোলাতে শুরু করে ছাত্রীদের (Murshidabad school)। শেষমেশ গন্ধ তাড়াতে ব্লিচিং পাউডার, ফিনাইল ছড়াতেই বিপত্তি! একের পর এক গুরুতর অসুস্থ হয়ে পড়ে স্কুলের ১৭ জন পড়ুয়া (students fell ill)!

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের কোদলা বিজয়কৃষ্ণ আদর্শ বিদ্যামন্দিরে। সূত্রের খবর, বুধবার নিয়মমাফিক ক্লাস চলছিল স্কুলে। সেই সময় হঠাৎ করেই এক মানসিক ভারসাম্যহীন যুবক ঢুকে পড়ে স্কুল চত্বরে। ক্লাসের বাইরে বারান্দায় শুয়ে থাকা সেই যুবকের গা থেকে নাকি প্রবল দুর্গন্ধ বেরোচ্ছিল। তাই তাকে তাড়ানোর চেষ্টা করা হয়। ভয় দেখিয়ে স্কুল থেকে বেরও করে দেওয়া হয় তাকে।

কিন্তু ওই যুবক বেরিয়ে গেলেও গন্ধ কিছুতেই যাচ্ছিল না। দুর্গন্ধে ক্রমশই টেকা দায় হচ্ছিল। এমনকী, কয়েকজন ছাত্রীর মাথা ঘোরা, গা গোলানোর মত সমস্যাও শুরু হয়। তারপর স্কুলেরই কয়েকজন কর্মী গন্ধ তাড়াতে ফিনাইল এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দেন বলে জানা গেছে। আর তারপর থেকেই নাকি একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করে ছাত্রীরা।

মোট ১৭ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে ছাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কর্ণসুবর্ণ হাসপাতালে। সেখানে দুই পড়ুয়ারা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার পরেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিভাবকদের অভিযোগ, হয়তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল ব্লিচিং পাউডার এবং ফিনাইল। তাই সেগুলি ছড়ানোর কারণেই অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীরা।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র বাগ। তাঁর দাবি, ব্লিচিং পাউডার কিংবা ফিনাইলের জন্য অসুস্থ হয়নি ছাত্রীরা। বরং মানসিক ভারসাম্যহীন যুবকের গায়ের গন্ধতেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন তিনি।

ঘটনায় বিএমওএইচ জানিয়েছেন, বেশ কয়েকজনের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েছেন তিনি। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মণিপুর নিয়ে শুধু দুঃখপ্রকাশ করলে চলবে না, শান্তি ফিরিয়ে আনুন: প্রধানমন্ত্রীর উদ্দেশে অভিষেক


```