Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বম্বে রোডে বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু মা-মেয়ের! প্রতিবাদে আগুন লাগিয়ে চলল অবরোধ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: জাতীয় সড়কে বেপরোয়া অ্যাম্বুলেন্সের (ambulance) ধাক্কায় মৃত্যু হল মা-মেয়ের। ঘটনার জেরে শনিবার সাতসকালে উলুবেড়িয়ার (Uluberia) কাছে বম্বে রোডে (Bombay Road) যান চলাচল স্তব্ধ হয়ে যায়। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে অবরো

বম্বে রোডে বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু মা-মেয়ের! প্রতিবাদে আগুন লাগিয়ে চলল অবরোধ

শেষ আপডেট: 15 October 2022 06:19

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: জাতীয় সড়কে বেপরোয়া অ্যাম্বুলেন্সের (ambulance) ধাক্কায় মৃত্যু হল মা-মেয়ের। ঘটনার জেরে শনিবার সাতসকালে উলুবেড়িয়ার (Uluberia) কাছে বম্বে রোডে (Bombay Road) যান চলাচল স্তব্ধ হয়ে যায়। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে অবরোধ-বিক্ষোভ। বেলা সাড়ে এগারোটা নাগাদ পুলিশের মধ্যস্থতায় সেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিন ভোরবেলা সাড়ে ছ'টা নাগাদ মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দা অপর্ণা পাড়াল। সেইসময়েই উলুবেড়িয়ার জোড়াকলা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দু'জনকে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে ছুটে আসা একটি অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের।

মৃতা অপর্না পাড়ালের বয়স ৪০ বছর ও তাঁর মেয়ের টুসু পাড়াল সবে দশ বছরে পা দিয়েছিল। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা অ্যাম্বুলেন্সটিকে আটকে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর শুরু হয় রাস্তা অবরোধ। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে এই অবরোধ। এরমধ্যেই আগুন নেভাতে সেখানে আসে দমকলকর্মীরা। কিন্তু বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে তারা।

নকল করতে গিয়ে ধরা পড়ায় দেহ তল্লাশির অভিযোগ, গায়ে আগুন দিয়ে মৃত্যুর মুখে ছাত্রী


```