Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নাতনির প্রেমের সম্পর্ক মানেনি পরিবার, নাবালিকার প্রেমিকের মায়ের হাতে খুন ঠাকুমা

দ্য ওয়াল ব্যুরো: এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমের (affair) সম্পর্কে জড়িয়েছিল নাবালিকা (minor teen)। কিন্তু সেই সম্পর্কে সায় ছিল না বাড়ির কারওরই। তাই জোর করে অন্যত্র নাবালিকার বিয়ে দিতে চেয়েছিল পরিবার। কিন্তু তার ফল হল মারাত্মক। নাবালিক

নাতনির প্রেমের সম্পর্ক মানেনি পরিবার, নাবালিকার প্রেমিকের মায়ের হাতে খুন ঠাকুমা

শেষ আপডেট: 26 September 2022 10:16

দ্য ওয়াল ব্যুরো: এলাকারই এক যুবকের সঙ্গে প্রেমের (affair) সম্পর্কে জড়িয়েছিল নাবালিকা (minor teen)। কিন্তু সেই সম্পর্কে সায় ছিল না বাড়ির কারওরই। তাই জোর করে অন্যত্র নাবালিকার বিয়ে দিতে চেয়েছিল পরিবার। কিন্তু তার ফল হল মারাত্মক। নাবালিকার প্রেমিকের হাতে খুন (killed) হতে হল তারই ঠাকুমাকে (grandmother)।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বর্ধমানের কেতুগ্রামের আমগড়িয়া পঞ্চায়েতের নবস্থা গ্রামে। মৃতা ঠাকুমার নাম রোশনাই বিবি। জানা গেছে, কয়েক মাস আগে গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল রোশনাই বিবির নাবালিকা নাতনি। কিন্তু কিশোরীর পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নেয়নি। কিছুদিন আগেই ওই যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নাবালিকা। বাড়ির সদস্যরা বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসে তাকে। কিন্তু এর পরেই কিশোরীর অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে তার পরিবার।

সূত্রের খবর, রবিবার বিকালে নাবালিকাকে দেখতে বাড়িতে এসেছিল পাত্রপক্ষ। সেই সময় বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে কিশোরীর পরিবারের উপর চড়াও হয় তার প্রেমিকের মা সহ আরও কয়েকজন মহিলা। প্রাথমিকভাবে কথা কাটাকাটি শুরু হয়, তারপর তা গড়ায় হাতাহাতিতে। জানা গেছে, কিশোরীর ঠাকুরমা রোশনাই বিবি কে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্ত প্রেমিকের পরিবারের লোকজন। এর ফলে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কেতুগ্রাম থানার পুলিশ। অভিযুক্ত প্রেমিকের মা-সহ আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

কলিযুগের সীতা! রাস্তা ভেঙে স্কুটি-সহ পাতাল প্রবেশ সওয়ারির, রাজস্থানের ভিডিও ভাইরাল


```