Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

খেলার সময় বাড়ির সানশেড ভেঙে কিশোরের মৃত্যু চুঁচুড়ায়

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খেলার সময় সানশেড ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল কিশোরের (Minor death)। রবিবার বিকালে ঘটনাটি ঘটে চুঁচুড়ার (Chinsura) দেবীপুর ইটখোলা এলাকায়। ১২ বছরের ওই কিশোরের নাম সঞ্জয় দত্ত। রবিবার বিকালে একটি নির্মীয়মাণ বাড়

খেলার সময় বাড়ির সানশেড ভেঙে কিশোরের মৃত্যু চুঁচুড়ায়

শেষ আপডেট: 28 November 2022 13:25

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খেলার সময় সানশেড ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল কিশোরের (Minor death)। রবিবার বিকালে ঘটনাটি ঘটে চুঁচুড়ার (Chinsura) দেবীপুর ইটখোলা এলাকায়। ১২ বছরের ওই কিশোরের নাম সঞ্জয় দত্ত।

রবিবার বিকালে একটি নির্মীয়মাণ বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল সঞ্জয়। সেই সময়ই হঠাৎই বাড়িটির সানশেড ভেঙে পড়ে। মাথায় গুরুতর চোট লাগে সঞ্জয়ের। উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মমতার টাকি সফর ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে

স্থানীয় মানুষদের অভিযোগ, নির্মীয়মাণ বাড়িটিতে কোনও বাউন্ডারি দেওয়া ছিল না। আর সেখানেই প্রতিদিন খেলা করত এলাকার শিশুরা। এদিনই বড় বিপত্তি ঘটে যায়। নিহত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। যদিও বাড়ি মালিকের কোনও খোঁজ এখনও মেলেনি।

চুঁচুড়া থানার পুলিশ সোমবার মৃতদেহ ময়নতদন্তে পাঠায়। শিশুটির পরিজনরা জানান, খেলার সময় সানশেড ভেঙে কিশোরের মাথার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ছোটবেলা থেকেই ঠাকুমার কাছেই বড় হচ্ছিল মাতৃহীন সঞ্জয়। কিশোরের ঠাকুমা দুর্গা দত্ত বলেন, “আমার একটাই নাতি। ওর মা মারা যাওয়ার পর থেকে আমার কাছেই বড় হচ্ছিল। খেলতে গিয়ে শেষ হয়ে গেল।”

এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে চুঁচুড়ার ইটখোলায়।


```