Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

উমফানে ঘর ভেঙেছে, খবর পেয়ে পায়ে হেঁটেই দেওঘর থেকে পাথরপ্রতিমার দিকে পরিযায়ী শ্রমিকের দল

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: একে লকডাউন, তার উপর উমফানে তছনছ হয়ে গেছে সবকিছু। ঝড়ের দাপটে বাড়ি যে বিপর্যস্ত সে খবর পেয়েছেন। চোখের জল ফেলতে ফেলতে পায়ে হেঁটেই তাই ঘরের পথে রওনা দেন সুখদেব, বীরেন-সহ ১২ জন পরিযায়ী শ্রমিক। লকডাউন। তাই ঘরে ফিরত

উমফানে ঘর ভেঙেছে, খবর পেয়ে পায়ে হেঁটেই দেওঘর থেকে পাথরপ্রতিমার দিকে পরিযায়ী শ্রমিকের দল

শেষ আপডেট: 23 May 2020 08:02

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: একে লকডাউন, তার উপর উমফানে তছনছ হয়ে গেছে সবকিছু। ঝড়ের দাপটে বাড়ি যে বিপর্যস্ত সে খবর পেয়েছেন। চোখের জল ফেলতে ফেলতে পায়ে হেঁটেই তাই ঘরের পথে রওনা দেন সুখদেব, বীরেন-সহ ১২ জন পরিযায়ী শ্রমিক। লকডাউন। তাই ঘরে ফিরতে পারেননি কেউ। রাইস মিলেই বন্দি ছিলেন ওরা। কিন্তু আর মন মানল না। উমফানের ভয়ঙ্কর গ্রাসে আজ ভিটেমাটি লন্ডভন্ড। টিভিতে এই ছবি দেখে রাতের অন্ধকারে ওরা বেরিয়ে পড়েন ঘরের দিকে। দেওঘর থেকে পাঁচশো কিলোমিটার দূরে সুন্দরবনের পাথরপ্রতিমার উদ্দেশে রওনা হয়েছিলেন। ইতিমধ্যেই ঝাড়খণ্ড থেকে বীরভূম পৌঁছেছেন ওরা। ঝাড়খণ্ডের দেওঘরে একটি রাইস মিলে কাজ করতেন বেশ কয়েকজন শ্রমিক। তাদের বাড়ি সুন্দরবনের পাথরপ্রতিমা গ্রামে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে তাদের ঘরবাড়ি, এই খবর টিভিতে দেখার পর আর সেখানে থাকতে পারেননি তাঁরা। সুখদেব বলেন, "রাইসমিলের মালিককে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা করে দেয়নি। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা দিলাম।" শনিবার বীরভূমের সিউড়ির কাছে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় বাসিন্দারা তাঁদের আটকায়। কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করলে কান্নায় ভেঙে পড়েন তাাঁরা। দুর্দশার কথা সমস্ত খুলে বলেন। এরপরেই বাসিন্দারা সিউড়ি থানায় খবর দেন। সিউড়ি থানার পুলিশ এসে ওই শ্রমিকদের রিলিফ সেন্টারে নিয়ে যায়।

```