Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মেটিয়াবুরুজে আমফানের পর থেকে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, জলমগ্ন রাস্তাই অবরোধ স্থানীয়দের

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে (Rain) শহরের জলযন্ত্রণার ছবিটা আরও একবার সামনে এসেছে। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে এখনও জলমগ্ন বেশ কিছু এলাকা। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। মেটিয়াবুরুজে (Metiabruz) এই জলযন্ত্রণায় তিতিবিরক্ত হয়ে এবার রাস্

মেটিয়াবুরুজে আমফানের পর থেকে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, জলমগ্ন রাস্তাই অবরোধ স্থানীয়দের

শেষ আপডেট: 21 September 2021 12:42

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে (Rain) শহরের জলযন্ত্রণার ছবিটা আরও একবার সামনে এসেছে। নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে এখনও জলমগ্ন বেশ কিছু এলাকা। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। মেটিয়াবুরুজে (Metiabruz) এই জলযন্ত্রণায় তিতিবিরক্ত হয়ে এবার রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলছে সেই অবরোধ। চন্দননগরে দিনে দুপুরে ভয়ানক ডাকাতি, গুলি ছুড়তে ছুড়তে পালাল দুষ্কৃতীরা, আটক ৩ স্থানীয়দের অভিযোগ আমফান ঘূর্ণিঝড়ের পর থেকেই মেটিয়াব্রুজ বিধানসভার অন্তর্গত মহেশতলা পৌরসভার বিস্তীর্ণ এলাকার সুয়ারেজ সিস্টেম বিপর্যস্ত। এখনও তা সারাই করা হয়নি। বৃষ্টি হলেই জল জমে যায়। জল সহজে নামতে চায় না। ৪ নম্বর ৫ এবং ৯ নম্বর ওয়ার্ডের নিকাশি জল সুয়ারেজ সিস্টেমের মাধ্যমেই বিধান গড়ের লক গেটে দিয়ে মনি খালে গিয়ে পড়ে। কিন্তু দীর্ঘদিন ধরেই ওইসমস্ত ওয়ার্ডগুলির নিকাশি নালা সব বন্ধ। এদিন বাধ্য হয়েই স্থানীয়রা একজোট হন। পাচুর রোড অবরোধ করেন তাঁরা। বেলা সাড়ে বারোটা থেকে স্থানীয়দের এই অবরোধ এখনও চলছে। পাঁচ ঘণ্টার বেশি হয়ে গেছে। অবরোধকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত কোনো আধিকারিক এসে তাঁদের সঙ্গে কথা বলছেন, ততক্ষণ এই অবরোধ চলবে। এই ব্যাপারে মেটিয়াবুরুজ বিধানসভার বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```