
শেষ আপডেট: 10 June 2023 17:17
দ্য ওয়াল ব্যুরো: ফের লাইনচ্যুত ট্রেন।
খড়্গপুর স্টেশনের কাছে লাইন থেকে ছিটকে গেল মেদিনীপুর-হাওড়া লোকাল। জানা গেছে, খড়গপুর স্টেশন ঢোকার মুখে বেলাইন হয়ে যায় মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন।
শনিবার রাত ১০টা নাগাদ গিরি ময়দান থেকে খড়্গপুর ঢোকার মুখে দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ট্রেনের একটি বগি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। তারপরে ফের ট্রেন লাইনচ্যুত হওয়ায় হইচই পড়ে গেছে। কীভাবে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল তা এখনও জানা যায়নি। কেউ আহত হয়েছেন কিনা তা এখনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে যাচ্ছেন রেলের আধিকারিকরা।
মেদিনীপুর থেকে হাওড়া আসছিল ট্রেনটি। গিরি ময়দান স্টেশন ছাড়ার পর কিছুটা যেতেই ট্রেনটি লাইন থেকে বেরিয়ে যায়। ধীর গতিতে চালার জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ফলে রক্ষা পয়েছেন যাত্রীরা। ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Tragedy) বিপর্যয়ের আতঙ্ক এখনও কাটেনি। ইতিমধ্যেই একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর সামনে আসছে। পুরী-দুর্গ এক্সপ্রেসের (Durg-Puri Express) এসি কোচের নীচে আগুন লেগে বিপত্তি ঘটেছে। ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসে ওই দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয়। ব্রেক প্যাডের সংঘর্ষের কারণেই আগুন ধরে গিয়েছিল বলে জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে। অন্যদিকে গতকাল সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটে। পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে ভেঙে যায় প্যান্টোগ্রাফ। আতঙ্কের রেল সফর যেন কাটছেই না।
প্রথম পঞ্চায়েত ভোটে কোনও স্পর্শকাতর বুথ নেই কালিম্পঙে, নেতাদের নিয়ে ডিএমের বৈঠক