Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মমতাকে প্রশ্ন মেধার, মদ নিষিদ্ধ করবেন কি?

দ্য ওয়াল ব্যুরো: মদ বন্ধ করা নিয়ে মুখ খুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এড়িয়েই গেলেন প্রশ্ন। মুম্বইয়ে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একাধিক প্রশ্ন করলেন সমাজকর্মী মেধা পাটেকর। তাঁর মধ্যে একটি ছিল, রাজ্য সরকারগুল

মমতাকে প্রশ্ন মেধার, মদ নিষিদ্ধ করবেন কি?

শেষ আপডেট: 1 December 2021 09:45

দ্য ওয়াল ব্যুরো: মদ বন্ধ করা নিয়ে মুখ খুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত এড়িয়েই গেলেন প্রশ্ন। মুম্বইয়ে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একাধিক প্রশ্ন করলেন সমাজকর্মী মেধা পাটেকর। তাঁর মধ্যে একটি ছিল, রাজ্য সরকারগুলো মদ বিক্রি করে পয়সা তুলছে। যা মহিলাদের ভয়াবহ অবস্থার সামনে দাঁড় করাচ্ছে। এ ব্যাপারে ভবিষ্যতে আপনার কোনও পরিকল্পনা আছে কি? মেধার অনেক প্রশ্নের মধ্যে থেকে একাধিক প্রশ্নের জবাব দিলেন দিদি। কিন্তু মদ নিষিদ্ধি করা নিয়ে নীরবই রইলেন। নির্দিষ্ট করে কিছু বললেন না। অনেকের মতে, সেই সুযোগ ছিলও না বাংলার মুখ্যমন্ত্রীর সামনে।পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব আদায়ের একটা বড় অংশ আসে আবগারি দফতর থেকে। সম্প্রতি বিলিতি মদের দাম অনেকটা কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ৭৫০ মিলি লিটারের বোতল প্রতি প্রায় ১০০-র বেশি টাকা দাম কমেছে। আবগারি কর্তাদের বক্তব্য, এতে রাজস্ব আদায় কমবে না। বরং এতে বিক্রি বাড়বে। সেইসঙ্গে দেশি মদকেও আকর্ষণীয় করতে ব্র্যান্ডিং করছে নবান্ন। মহুয়া, দিলরুবা, বেঙ্গল ফাইটার, ক্যাপ্টেন—নানা রকম ব্র্যান্ডিং করা হচ্ছে দেশি মদের। অনেকের মতে, এই পরিস্থিতিতে মেধার ওই চোখা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব ছিল না মমতার পক্ষে। কারণ কিছু বললেই, পাল্টা প্রশ্ন ধেয়ে আসতে পারত। হতে পারে সে কারণেই সচেতন ভাবে মদ প্রসঙ্গ এড়িয়ে গেলেন তৃণমূলনেত্রী। এদিন মেধা বলেন, যে ভাবে থেকে রাজস্ব আদায় করতে গিয়ে রাজ্য সরকারগুলি ঢালাও মদ বিক্রি করছে তা ভয়ঙ্কর অবস্থা তৈরি করছে। মমতাকে মেধা বলেন, আপনি তো মহিলাদের জন্য এত করেছেন, আমি সংযুক্ত কৃষক মোর্চার হয়ে বাংলায় গিয়ে দেখেছি গ্রামেগঞ্জের মহিলারা কেমন ধন্য ধন্য করছেন। কিন্তু এই নেশার কারবার নিয়ে আপনার ভাবনা কি? ভবিষ্যতে কী করতে চান? এদিন মমতাকে যে যে প্রশ্ন করা হয়েছে তাঁর সবটাই ছিল চবিশে বিজেপিকে হঠিয়ে সরকার গড়া সম্ভব হলে সেই সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে? কোন পথে এগোবে সেই সরকার? অনেকের মতে, মমতাকে সামনে রেখে এই প্রশ্ন করার মধ্যে দিয়ে প্রচ্ছন্ন ভাবে বুঝিয়ে দেওয়ার সংগঠিত প্রয়াস হচ্ছে, মোদীর বিরুদ্ধে মুখ তিনিই। পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, কিছু প্রশ্নের জবাবে যেমন মমতা স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকিয়েছেন তেমনই উদার অর্থনীতি, বেসরকারিকরণ, বাণিজ্যিকিকরণ নিয়ে একাধিক প্রশ্নের উত্তর ছিল গোলা গোলা। আবার মদের মতো স্পর্ষ্কাতর বিষয়ে ঢুকতেই চাননি মমতা।

```