Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সুষমা, রাজনাথ ভাল, পট্যাটো ও পট্যাটো চিপস এক নয়: মমতা

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি-তে বিভাজন তৈরির চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নয়। এর আগেও তিনি করেছেন। নরেন্দ্র মোদী-অমিত শাহদের খাটো করে দেখাতে এর আগে এও বলেছেন, অরুণ জেটলি বা রাজনাথ সিংহের নেতৃত্বে জাতীয় সরকার হোক। মঙ্গলবার সে কথা ফের পুনরাবৃ

সুষমা, রাজনাথ ভাল, পট্যাটো ও পট্যাটো চিপস এক নয়: মমতা

শেষ আপডেট: 31 July 2018 13:55

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি-তে বিভাজন তৈরির চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নয়। এর আগেও তিনি করেছেন। নরেন্দ্র মোদী-অমিত শাহদের খাটো করে দেখাতে এর আগে এও বলেছেন, অরুণ জেটলি বা রাজনাথ সিংহের নেতৃত্বে জাতীয় সরকার হোক।

মঙ্গলবার সে কথা ফের পুনরাবৃত্তি করলেন মমতা। এ দিন কনস্টিটিউশন ক্লাবে এক আলোচনা সভায় মমতা বলেন, “আগেও বলেছি যে ওদের সবাই খারাপ নয়। ভাল লোকও আছে। সুষমাজি, রাজনাথজি ভাল। আসলে পট্যাটো আর পট্যাটো চিপস এক নয়।”

মমতার কথা শুনে এ দিন হাসির রোল ওঠে সভাঘরে।

তবে এ ব্যাপারে ঝাঁঝালো প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এ সব কথা শুনে প্রশ্ন জাগে ওনার লড়াইটা আসলে বিজেপি-র বিরুদ্ধে নাকি কয়েকজন নেতার বিরুদ্ধে। খারাপ তালিবান ভালো তালিবান হয় না। এখানে ব্যক্তি ভাল খারাপের ব্যাপার নয়। বিষয়টা আসলে তালিবানি তত্ত্বের। বিজেপি-ও একটি তত্ত্বের প্রবক্তা। তা অনুসরণ করেন সুষমা স্বরাজ, রাজনাথ সিংহরা। কংগ্রেসের লড়াইটা সেই তত্ত্ব ও মতাদর্শের বিরুদ্ধে। কিন্তু মমতার তা নয়।


```