Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘একা খাব, কাউকে খেতে দেব না, এ চলবে না’, বিধানসভায় কাদের হুঁশিয়ারি মমতার

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন আসছে। তার আগে রেশন ডিলারদের একাংশ যখন দুয়ারে রেশন প্রকল্পের বাস্তবায়নে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, তখন বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্

‘একা খাব, কাউকে খেতে দেব না, এ চলবে না’, বিধানসভায় কাদের হুঁশিয়ারি মমতার

শেষ আপডেট: 24 November 2022 07:36

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন আসছে। তার আগে রেশন ডিলারদের একাংশ যখন দুয়ারে রেশন প্রকল্পের বাস্তবায়নে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, তখন বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর সাফ কথা, ‘আমি একা খাব, আর কাউকে খেতে দেব না, এটা চলতে দেওয়া হবে না।’

সরকারের অবস্থানকে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন রেশন ডিলারদের (Ration Dealer) একাংশ। মুখ্যমন্ত্রী (Chief Minister) এদিন তাঁদের উদ্দেশে বলেন, “কারও গায়ের জোরের কাছে সরকার মাথা নত করবে না। এর জন্য যতদূর যেতে হয় যাবে”। মমতা বন্দ্যোপাধ্যায়ের এ কথা থেকে অনেকে মনে করছেন, রেশন ডিলারদের বিরুদ্ধে পাল্টা আদালতে যেতে পারে সরকার।

উনিশের লোকসভা ভোটে পশ্চিমাঞ্চল ও পিছিয়ে পড়া এলাকায় বিপর্যয় ঘটার পর থেকেই তৃণমূল সরকার প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দিয়েছে। তৃণমূল মনে করে এই উপভোক্তা শ্রেণিই তাদের বড় পুঁজি। সে কারণে, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, পাড়ায় সমাধানের মতো প্রকল্পের সঠিক ও যথাযথ বাস্তবায়নের ব্যাপারে প্রশাসনকে যত্নশীল হতে বলেছেন মুখ্যমন্ত্রী। তা ছাড়া দুয়ারে সরকার বা রেশন প্রকল্পে উপকার পাওয়া মানুষের সংখ্যা কম নয়। জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্পে বেশ ভিড়ও হচ্ছে। মানুষকে আরেকটু সাহায্য করার জন্য দলের নিচুতলার কর্মীদের বারংবার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়নে সমস্যার কথা জানিয়ে গোড়া থেকে আপত্তি করছেন একাংশ ডিলার। বৃহস্পতিবার বিধানসভাতেও সেই প্রসঙ্গ উঠে আসে। তখনই মুখ্যমন্ত্রী তাঁর জবাবে আশ্বস্ত করে বলেন, সরকার এ ব্যাপারে অনমনীয় মনোভাব নিয়েই চলছে। মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও প্রকল্পে খামতি রাখবে না নবান্ন।

অরুণ গোয়েলকে নির্বাচন কমিশনার পদে নিয়োগের ফাইল দেখে বিরক্ত সুপ্রিম কোর্ট


```