Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মমতার বাজেটে নিশানায় মোদী সরকার, ‘কেন্দ্রের নীতিতে নাভিশ্বাস দেশবাসীর’

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বাজেট (State Budget) ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় সরকারের (Modi Govt) অদূরদর্শিতা এবং ভ্রান্ত নীতির জন্য আমাদের দেশ কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং ডি

মমতার বাজেটে নিশানায় মোদী সরকার, ‘কেন্দ্রের নীতিতে নাভিশ্বাস দেশবাসীর’

শেষ আপডেট: 15 February 2023 09:50

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বাজেট (State Budget) ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় সরকারের (Modi Govt) অদূরদর্শিতা এবং ভ্রান্ত নীতির জন্য আমাদের দেশ কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং ডিজেল, পেট্রোল, কেরোসিন, খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় বস্তুর আকাশছোঁয়া দামের জন্য দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বহুদিন ধরেই জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের নীতির ফলেই দেশের আর্থিক অবস্থা দিন দিন বেহাল হচ্ছে, বাড়ছে বেকারি। আজ বাজেট ভাষণে তাঁর অর্থমন্ত্রী চন্দ্রিমা এই প্রসঙ্গের অবতারণা করে বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল আর্থিক নীতি, নোটবন্দি এবং অপ্রস্তুত অবস্থায় জিএসটি চালুর ফলে শুধু সাধারণ মানুষ কষ্ট পাচ্ছেন তাই নয় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত এসেছে।

চন্দ্রিমা বাজেট ভাষণে ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলার বরাদ্দ ছাঁটাই এবং মিড-ডে মিলে কম অর্থ বরাদ্দের বিষয়টি বিশদে উল্লেখ করেছেন। তিনি বলেন, ১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ হ্রাস করাটা নক্কারজনক সিদ্ধান্ত। গত বছর এই খাতে ৮৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার তা কমিয়ে করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।

চন্দ্রিমা বলেন, এই স্কিমে নয় কোটি সক্রিয় কর্মী রয়েছেন, যাদের অনলাইন উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সংযোগ নিষ্ক্রিয় থাকার ফলে এই কর্মীদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্পে বরাদ্দ লজ্জাজনকভাবে কমিয়ে দিয়েছে, যা গরিব মানুষের জীবিকা নির্বাহের পরিপন্থী। আপনারা জেনে হতাশ হবেন যে, কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ সালের বাজেটে মিড ডে মিলের বরাদ্দও কমিয়ে দিয়েছে। অতিমারী সমস্যা সত্ত্বেও স্কুল পড়ুয়াদের সংখ্যা ২০১৮ সালে ৬৫.৬ শতাংশ থেকে বেড়ে ২০২২-এ ৭২.৯ শতাংশ হয়েছে। কিন্তু এই নিষ্ঠুর বরাদ্দ ছাঁটাইয়ের ফলে স্কুলছুট ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়াবে এবং তারা অপুষ্টির শিকার হবে।'

ডিএ ঘোষণার পর গর্জে উঠল সরকারি কর্মচারীদের অনশন মঞ্চ, ‘এই ভিক্ষা নিচ্ছি না’


```