Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কাল মমতার মিছিলের জন্য বেনজির ব্যারিকেড ফুটপাথে, টেন্ডার ডাকল সরকার

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিকেলে রাস্তায় নামবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিক পঞ্জিকরণ তথা এনআরসি-র বিরুদ্ধে তৃণমূলের পদযাত্রায় সিঁথির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথা পর্যন্ত হাঁটবেন মমতা। আর এই মিছিল ঘিরেই সাড়ে চার কিলোমি

কাল মমতার মিছিলের জন্য বেনজির ব্যারিকেড ফুটপাথে, টেন্ডার ডাকল সরকার

শেষ আপডেট: 11 September 2019 13:26

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিকেলে রাস্তায় নামবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নাগরিক পঞ্জিকরণ তথা এনআরসি-র বিরুদ্ধে তৃণমূলের পদযাত্রায় সিঁথির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথা পর্যন্ত হাঁটবেন মমতা। আর এই মিছিল ঘিরেই সাড়ে চার কিলোমিটার রাস্তায় তৈরি হচ্ছে বেনজির নিরাপত্তা বেষ্টনী। সাম্প্রতিক অতীতে কবে এমন হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না। পুলিশের রিপোর্টের ভিত্তিতে এই ৪.৬ কিলোমিটার রাস্তার দুপাশে শক্ত ব্যারিকেড দেওয়ার জন্য টেন্ডার ডাকল পূর্ত দফতর। বুধবার দুপুরে টেন্ডার ডেকে পূর্ত দফতর বলল, বিকেলের মধ্যে আবেদন জমা দিতে হবে। যে সংস্থা বরাত পাবে, তাদের কাজ শেষ করতে হবে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে। অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় বুধবার রাতভর চলবে শক্তপোক্ত ব্যারিকেড দেওয়ার কাজ। এই টেন্ডার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, তা হলে কি কোনও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে পুলিশ? এমনিতে মমতার মিছিল মানে রাস্তার দুপাশে লোক উপচে পড়বে, হাত জোড় করে নমস্কার করতে করতে দ্রুত পদচারণায় এগিয়ে যাবেন দিদি-- এটাই ছিল দস্তুর। রাস্তার ধার থেকে কেউ দিদির দিকে অতি উৎসাহে এগিয়ে আসতে গেলে নিরাপত্তারক্ষী বা স্বেচ্ছাসেবকরাই তা সামলে নিতেন। তার জন্য ব্যারিকেড লাগেনি। কিন্তু এই ব্যারিকেড কী কারণে তা নিয়ে অবশ্য নবান্ন বা পুলিশের কোনও কর্তা মুখ খোলেনি। অনেকে মনে করছেন, এনআরসি-র মতো এই রকম স্পর্শকাতর বিষয় বলেই হয়তো বাড়তি সতর্ক প্রশাসন। অনেকের মতে, হয়তো প্রশাসন রাস্তায় সংঘাতের আশঙ্কা করছে। লোকসভা ভোটে ১৮টি আসন পেয়ে বাংলায় শক্তি বাড়িয়েছে বিজেপি। এনআরসি নিয়ে তৃণমূল যেমন উগ্র বিরোধিতা করছে, বিজেপি-ও তেমন উগ্র পক্ষে। ফলে রাস্তায় কী হবে বলা মুশকিল। তাই আগাম সতর্কতা থেকেই হয়তো এই ব্যারিকেডের ব্যবস্থা। অনেকে আবার এ-ও প্রশ্ন তুলছেন, কালকে দলীয় কর্মসূচিতে রাস্তায় নামবেন মমতা। তৃণমূল নেত্রী হিসেবে হাঁটবেন মিছিলে। মুখ্যমন্ত্রী হিসেবে নয়। সে ক্ষেত্রে দলীয় কর্মসূচির জন্য কি পূর্ত দফতর টেন্ডার ডাকতে পারে? পাল্টা যুক্তিও রয়েছে তৃণমূলের তরফে। শাসক দলের এক নেতা বলেন, "দিনের চব্বিশ ঘণ্টাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা পান। সে তৃণমূল ভবনে যান বা নবান্ন। প্রোটোকল অনুযায়ী তিনি যেখানে, যে কর্মসূচিতেই যান না কেন, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ই থাকবে।"

```