Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ম্যানেজারের বাংলোয় চিতাবাঘ, ভরদুপুরে হইহই কাণ্ড বাগরাকোট চা বাগানে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডুয়ার্সের বাগরাকোট চা বাগানের (Bagrakot tea garden) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোয় ভরদুপুরে হইচই। বাংলোর (bungalow) ভিতরে ঝোপের ভিতর ঢুকে বসেছিল একটি চিতাবাঘ (Leopards)। নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন

ম্যানেজারের বাংলোয় চিতাবাঘ, ভরদুপুরে হইহই কাণ্ড বাগরাকোট চা বাগানে

শেষ আপডেট: 28 January 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডুয়ার্সের বাগরাকোট চা বাগানের (Bagrakot tea garden) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোয় ভরদুপুরে হইচই। বাংলোর (bungalow) ভিতরে ঝোপের ভিতর ঢুকে বসেছিল একটি চিতাবাঘ (Leopards)। নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।

জানা গেছে, অন্যদিনের মতোই এই দিনও চা বাগানে কাজকর্ম চলছিল। ম্যানেজার বাগানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। বারান্দায় দাঁড়িয়ে তিনি দেখেন, বাংলোর সামনে ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। বারান্দা থেকে নেমে এসেই বুঝতে পারেন সেটি অন্য কিছু নয়, একটি চিতাবাঘ। সঙ্গে সঙ্গে বাংলোয় ঢুকে দরজা বন্ধ করে দেন তিনি। খবর দেওয়া হয় মাল বন্যপ্রাণ বিভাগের কর্মীদের। ততক্ষণে বাগানের ম্যানেজারের বাংলোর ভিতরে চিতাবাঘ ঢুকে পড়েছে, এই খবর ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন লাগোয়া বাগানে কর্মরত শ্রমিকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘটিকে কাবু করা হয়। এরপর সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পরিবেশ কর্মী নফসর আলি বলেন, “সম্ভবত চিতাবাঘটির পায়ে আঘাত আছে। তাই ভাল করে হাঁটতে পারছে না।”

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ডুয়ার্সের একাধিক চা বাগানের শ্রমিক মহল্লায় ও ম্যানেজার বাংলোতে চিতাবাঘ ঢুকেছে।

বাচ্চাদের মুখের খাবার কেড়ে বগটুইয়ের ক্ষতিপূরণ! রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর


```