Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

১৯৪৭ এ কোন যুদ্ধটা হয়েছিল, দেখালে 'পদ্মশ্রী' ফেরাব, 'ভিক্ষে' বিতর্কে পাল্টা কঙ্গনা

দ্য ওয়াল ব্যুরো: ১৯৪৭এ ভারত স্বাধীনতা (freedom) নয়, ‘ভিক্ষে’ পেয়েছিল (almns), আসল স্বাধীনতা এসেছে ২০১৪য়, এহেন বিতর্কিত মন্তব্যের জন্য বিরোধী শিবির, এমনকী বিজেপির ভিতরেই সমালোচনার ঝড় ওঠায় পাল্টা আক্রমণের কৌশল কঙ্গনা রানাউতের (kangana ran

১৯৪৭ এ কোন যুদ্ধটা হয়েছিল, দেখালে 'পদ্মশ্রী' ফেরাব, 'ভিক্ষে' বিতর্কে পাল্টা কঙ্গনা

শেষ আপডেট: 13 November 2021 11:02

দ্য ওয়াল ব্যুরো: ১৯৪৭এ ভারত স্বাধীনতা (freedom) নয়, ‘ভিক্ষে’ পেয়েছিল (almns), আসল স্বাধীনতা এসেছে ২০১৪য়, এহেন বিতর্কিত মন্তব্যের জন্য বিরোধী শিবির, এমনকী বিজেপির ভিতরেই সমালোচনার ঝড় ওঠায় পাল্টা আক্রমণের কৌশল কঙ্গনা রানাউতের (kangana ranaut)। ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রীর চ্যালেঞ্জ, ১৯৪৭ সালে কোন যুদ্ধটা হয়েছিল, দেখাতে পারলে তিনি পদ্মশ্রী (padmashri) ফিরিয়ে ক্ষমা (apology) চাইবেন। দিনকয়েক আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী  গ্রহণ করার পর সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। বলিউড 'ক্যুইন' ঘুরিয়ে বোঝাতে চান, ২০১৪য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসায় ভারত স্বাধীনতা পেয়েছে। এজন্য  তাঁর বিরুদ্ধে আইন পদক্ষেপ, পদ্মশ্রী প্রত্যাহারের দাবি  উঠেছে। জবাবে কঙ্গনা 'কেবলমাত্র সঠিক  তথ্য দেওয়ার তাগিদে' একটি বই  থেকে  কিছু অংশ উল্লেখ করে লিখেছেন, একই সাক্ষাত্কারে প্রতিটি বিষয় স্পষ্ট বলা আছে। ১৮৫৭ সালে স্বাধীনতার জন্য প্রথম সঙ্ঘবদ্ধ সংগ্রাম, পাশাপাশি সুভাষচন্দ্র বসু, রানি লক্ষ্মীবাঈ ও বীর সাভারকরজির বলিদান। ১৮৫৭র কথা জানি, কিন্তু ১৯৪৭এ কোন যুদ্ধটা হয়েছিল। আমার জানা নেই। কেউ বলে দিতে পারলে আমি পদ্মশ্রী ফিরিয়ে ক্ষমা চেয়ে নেব। আমায় অনুগ্রহ করে সাহায্য করুন। আরও লিখেছেন কঙ্গনা, আমি শহিদ রানি লক্ষ্মীবাঈয়ের ওপর একটি ফিচার ফিল্মে কাজ করেছি, যা ১৮৫৭র প্রথম লড়াইয়ের ওপর বিস্তারিত গবেষণার ভিত্তিতে তৈরি। জাতীয়তাবাদের সূত্রপাত, দক্ষিণপন্থারও। কিন্তু তা হঠাত্ নিভে গেল কেন?  কেন গান্ধী ভগত্ সিংকে মরতে দিলেন? কেন নেতা বসু নিহত হলেন, কোনওদিন গান্ধীজীর সমর্থন পেলেন না?  কেন দেশ বিভাজনের সীমারেখা টানলেন এক শ্বেতাঙ্গ? স্বাধীনতার উদযাপন না করে কেন ভারতীয়রা পরস্পরকে হত্যা করলেন। এর কিছু উত্তর খুঁজছি। আমায় সাহায্য করুন। 'ভিক্ষে' মন্তব্যের জন্য যে কোনও পরিণতির জন্য তিনি তৈরি, জানিয়েছেন কঙ্গনা। লিখেছেন, ২০১৪র  আজাদির ব্যাপারে আমি নির্দিষ্ট করেই বলেছি,  খাতায় কলমে স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি, কিন্তু ভারতের বিবেক, চেতনা মুক্তি পেয়েছে ২০১৪য়। একটা মৃত সভ্যতা জীবন্ত হয়ে তার ডানা মেলেছে, এখন সে গর্জন করছে, উঁচুতে উঠছে এই প্রথম। ইংরেজি না বলায় বা ছোট শহর থেকে আসায় বা ভারতে তৈরি পণ্য ব্যবহার করায় কেউ এখন আমাদের ছোট করতে পারে না। একই সাক্ষাত্কারে প্রতিটি বিষয় স্পষ্ট বলেছি। কিন্তু যাদের মনে অপরাধ বোধ আছে, তাদের তো জ্বলুনি হবেই। তাতে তো কিছু করার নেই। জয় হিন্দ।  

```