
শেষ আপডেট: 10 January 2023 09:08
দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তায় মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, এবার সেই নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের (Job Seeker) একাংশ। তাঁদের দাবি, মিছিলের অনুমতি দেওয়া হোক। বিচারপতি রাজাশেখর মান্থা মামলা করার অনুমতি দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন মহামিছিলের ডাক দিয়েছে। শহরের তিনটি জায়গা থেকে এই মিছিল শুরু হবে। হাওড়া, কলেজ স্ট্রিট এবং শিয়ালদহ থেকে তিনটি মিছিল ধর্মতলার মেট্রো চ্যানেলে আসবে। কিন্তু সেই মিছিলের অনুমতি চাওয়া হলে, কলকাতা পুলিশ তা দেয়নি।
মামলকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী জানান, পুলিশ অনুমতি না দেওয়াতেই আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্বচ্ছভাবে নিয়োগের দাবিতেই চাকরিপ্রার্থীরা এই মিছিল করবেন।
মামলাকারীদের আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। আগামীকাল, বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
হাইকোর্টের ঘটনায় উষ্মা প্রধান বিচারপতির, নিরাপত্তা নিশ্চিত করতে বললেন বিচারপতি মান্থা