
শেষ আপডেট: 21 August 2022 04:51
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাজা নেই। নেই রাজ্যপাট। তবু রয়ে গেছে রাজ পরিবারের (Royal family) প্রাচীন রীতি। সেই রীতি মেনেই জন্মাষ্টমী তিথির পরের দিন নবমী তিথিতে নন্দ উৎসব হল জলপাইগুড়ির (jalpaiguri) বৈকুণ্ঠপুর রাজবাড়িতে (jalpaiguri-rajbari)। দধিকাদো খেলার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হল সেখানে।
দধিকাদো খেলা আসলে কাদা মাটির সঙ্গে দই মিশিয়ে খেলা। উত্তরবঙ্গের রাজবংশী সমাজে এটি একটি অত্যন্ত প্রাচীন খেলা। রাজবাড়িতে কাঠামো পুজোর পর নাটমন্দিরের পাশে কাদা খেলার পুকুরে কাদামাটির সঙ্গে দই মিশিয়ে দেয় পুরোহিত। তারপরেই এলাকার ছেলে ছোকরারা শুরু করে কাদা খেলা। কাদা খেলার মাটি রেখে দেওয়া হয় নাট মন্দিরে। প্রতিমা গড়ার সময় এই কাদামাটি মিশিয়ে দেওয়া হয় প্রতিমা গড়ার এঁটেল মাটিতে।
রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল জানান, এই দধিকাদো খেলার মাটি সবার প্রথমে কাঠামোতে প্রলেপ দিয়ে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হবে। রাজবাড়ির দুর্গার সিংঘর সঙ্গে বাঘ থাকে। আর থাকে জয়া বিজয়া, ব্রক্ষ্মা, বিষ্ণু, মহেশ্বর।
রাজ পরিবারের সদস্য প্রণতকুমার বসু জানান নন্দ উৎসবের পর দধি কাদো খেলার মাটি মাটি রেখে দেওয়া হয়েছে। দেবীর মূর্তি গড়ার সময় এই মাটি মিশিয়ে দেওয়া হবে।
এদিন দধিকাদো উৎসব উপলক্ষে ঢাকের আওয়াজে মুখরিত হল রাজবাড়ি। নাট মন্দিরে অনুষ্ঠিত হল দুর্গার ৫১৩ বছরের পুরনো কাঠামো পুজো।
স্বামীকে মারতে সুপারি কিলার, খুনের ছবি দেখে আত্মহত্যার প্রেমিকের! এদিকে ফিরে এল ‘মৃত’