
শেষ আপডেট: 19 June 2022 13:07
দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির (Jalpaiguri) আনন্দ চন্দ্র কলেজ অফ কমার্সের ঘটনায় নয়া মোড়। গতকাল ছবি ভাইরাল (Viral Picture) হওয়ার ঘটনায় এবার জলপাইগুড়ি সাইবার ক্রাইম (Cyber Crime) থানার দ্বারস্থ হলেন অধ্যাপক, অধ্যাপিকা ও কলেজ কর্মীরা। রবিবার বিকেলে তাঁরা সকলে দল বেঁধে সাইবার থানায় যান। এদিন সকলে ছবি ভাইরাল এবং কুরুচিপূর্ণ মন্তব্য- এই দুই বিষয়েই তদন্ত চেয়ে সাইবার থানা ও কোতোয়ালি থানা দুই পৃথক থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।

রবিবার থানার দ্বারস্থ হওয়ার পর কলেজের হেড ক্লার্ক রাজীব চৌধুরী বলেন, একটি গ্রুপ ছবি ক্রপ করে এই ছবিটি ভাইরাল করা হয়েছে। এতে আমাদের সামাজিক সম্মানহানি হয়েছে। তাই আমরা সাইবার থানায় অভিযোগ জানিয়েছি। কিছু কল রেকর্ড থানায় জমা দেওয়া হয়েছে। আমরা চাই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক।

শনিবার সাংবাদিক সম্মেলন করে কলেজের পড়ুয়ারা কলেজের অধ্যাপিকা মৌমিতা সেনগুপ্ত এবং কলেজের হেড ক্লার্ক রাজীব চৌধুরীর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে দাবি করেন, এই ছবি প্রিন্সিপাল পদত্যাগ আন্দোলন নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছে বলে জানান। এরপর তাঁরা বলেন এতে কলেজ পড়ুয়াদের সম্মানহানি হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা প্রিন্সিপালের কাছে যাবেন।
‘আমি চাকরি না দিলে তোমরা বার ডান্সার হতে’, অধ্যাপিকাদের বলেছেন কলেজের প্রিন্সিপাল!
এদিকে, এই ভাইরাল ছবির বিষয় নিয়ে কলেজ প্রিন্সিপাল ডক্টর সিদ্ধার্থ সরকারের কাছে গেলে তিনি এই ছবি মিডিয়ায় কাছেই প্রথম দেখলেন বলে দাবি করে বলেন, এই বিষয়ে যা বলার পরে বলবেন। এরপর যাদের ছবি ভাইরাল হয়েছে তাঁরা বলেন, একটি গ্রুপ ছবি থেকে ক্রপ করে উদ্দ্যেশ্যপ্রনোদিতভাবে এই ছবি প্রিন্সিপাল ভাইরাল করিয়েছেন।