
শেষ আপডেট: 20 April 2022 06:43
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে হনুমান জয়ন্তীতে হিংসার ঘটনায় (Delhi Jahangirpuri) মূল অভিযুক্ত মহম্মদ আনসার (Jahangirpuri Violence)। তার সঙ্গে বাংলার যোগসূত্র সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। পুলিশ জানতে পেরেছে হলদিয়ায় একটি বাড়ি রয়েছে আনসারের (Jahangirpuri News)। যদিও সে দিল্লির বাসিন্দা, তবে হলদিয়ার সেই বাড়িতেও নাকি মাঝেমধ্যেই আসত আনসার।
আরও পড়ুন: বাঁধের রাস্তায় ফাটল ঘিরে উলুবেড়িয়ায় আতঙ্ক
মহম্মদ আনসার আসলে হলদিয়ার জামাই (Jahangirpuri Violence)। সেখানকার কুমারপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি রয়েছে। সেই বাড়ি এখন তালা বন্ধ হলেও কিছুদিন আগেই নাকি সেখানে এসেছিলেন আনসারের স্ত্রী (Jahangirpuri News)। এমনকি আনসারের মামার বাড়িও মহিষাদলের নামালক্ষ্যা গ্রামে। পেশায় সে ছাট-লোহার ব্যবসায়ী।
দিল্লির জাহাঙ্গীরপুরির বাসিন্দা এই আনসারের উত্থান বেশ চমকপ্রদ।গত কয়েকবছরেই রাতারাতি বড়লোক হয়েছে আনসার। হলদিয়ায় তার যে বাড়িটি রয়েছে তাকে বাড়ি না বলে প্রাসাদ বলা চলে। শ্বশুরবাড়ির কাছেই বাড়ি করেছে আনসার। লকডাউনের সময় সেখানেই ছিল। বরাবরই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত আনসার। গলায় মোটা মোটা দামী সোনার চেন , হাতে সোনার গয়না পরত সে। জাহাঙ্গীরপুরিতে আনসারের একার একটি পাঁচতলা বাড়ি রয়েছে। আদ্যোপান্ত সিসিটিভি ক্যামেরায় মোড়া সে বাড়ির আনাচে কানাচে বিলাসিতার ছাপ স্পষ্ট। প্রত্যেক ঘরে বসানো রয়েছে এসি।
হনুমান জয়ন্তীর দিন দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল শোরগোল হয়। শোভযাত্রায় ইটবৃষ্টির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি গুলিও চলে বলে অভিযোগ। এমন ঘটনার পিছনে কালপ্রিট কারা তার সন্ধানে নামতেই পুলিশের হাতে আসে আনসারের নাম।
পুলিশ এও জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় রাজ মালহোত্রা নামে একটি ফেক অ্যাকাউন্ট রয়েছে এই আনসারের। তাতে তার ছবিও রয়েছে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে। আনসার ছাড়াও দিল্লির ওই হিংসার ঘটনায় মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে আরও একজনের বাংলার সঙ্গে যোগ রয়েছে। আরেক অভিযুক্ত সেখ আসলাম মহিষাদলের কাঞ্চনপুরের বাসিন্দা।