Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বপ্নদীপের শরীরে অত্যাচারের চিহ্ন মেলেনি, রয়েছে আঘাতের ক্ষত: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadeep Kundu) মৃত্যু নিয়ে উত্তাল ক্যাম্পাস (Jadavpur student death)। পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের অভিযোগ, ভয়ঙ্কর র‍্যাগি

স্বপ্নদীপের শরীরে অত্যাচারের চিহ্ন মেলেনি, রয়েছে আঘাতের ক্ষত: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

শেষ আপডেট: 10 August 2023 15:38

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadeep Kundu) মৃত্যু নিয়ে উত্তাল ক্যাম্পাস (Jadavpur student death)। পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের অভিযোগ, ভয়ঙ্কর র‍্যাগিংয়ের শিকার হয়েছিলেন স্বপ্নদীপ। হস্টেলের তিনতলা থেকে পড়েই যে স্বপ্নদীপের মৃত্যু হয়েছে তা একবাক্যে সকলেই স্বীকার করে নিচ্ছেন। এমন পরিস্থিতিতে সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট (post mortem report)।

সূত্রের খবর, ময়নাতদন্তে স্বপ্নদীপের শরীরে কোনওরকম অত্যাচারের চিহ্ন মেলেনি। ওপর থেকে পড়েই মৃত্যু হয়েছে তাঁর। শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্নও। মাথায়, বুকে, কোমরে ও পায়ে আঘাত রয়েছে স্বপ্নদীপের। তবে সব আঘাতই শরীরের বাঁপাশে লেগেছে। আরও জানা গেছে, কিডনিতেও চোট ছিল স্বপ্নদীপের।

পুলিশের প্রাথমিক অনুমান, তিনতলা থেকে নীচে পড়ার ফলেই শরীরে আঘাত লেগেছে স্বপ্নদীপের। আর সেই আঘাতের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও পুলিশ তদন্ত চালাচ্ছে। এদিন সকালেই লালবাজারের একটি টিম আসে ক্যাম্পাসে। তারা গোটা ঘটনার পুনর্নির্মান করে। (Jadavpur student death)

এদিকে, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল ক্যাম্পাস। ছাত্র মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান প্রায় সকলেই। বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শিক্ষক সংগঠন একই দাবিতে সোচ্চার হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতেও দেখা যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথমে হস্টেল ঘুরে দেখেন তিনি। তারপর সেখান থেকে সোজা চলে যান ক্যাম্পাসে। এমনকী স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এদিন ক্যাম্পাসে রাজ্যপাল পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। কালো পতাকাও দেখানো হয় তাঁকে।

‘খুব চাপে আছি, তোমরা এসো’, বুধবার রাতেই স্বপ্নদীপের শেষ ফোন বাবাকে


```