
শেষ আপডেট: 14 September 2022 17:52
দ্য ওয়াল ব্যুরো: উরু (Thigh) ভেদ করে কোমর (Waist) দিয়ে এফোঁড় ওফোঁড় হয়ে বেরিয়ে গেছে লোহার রড (Iron Rod)! মর্মান্তিক দুর্ঘটনার (accident) শিকার পাণ্ডুয়ার (Pandua) যুবক।
আহত ব্যক্তির নাম রবিন রোহানি। ৩৫ বছর বয়সী ওই যুবক পাণ্ডুয়ার নীরদগড়ের বাসিন্দা। বুধবার সকালে একটি চারচাকা গাড়ি নিয়ে বর্ধমানের উদ্দেশে রওনা হয়েছিলেন রবিন। আবার বর্ধমানের দিক থেকে পাণ্ডুয়ার দিকে আসছিল একটি বোলেরো গাড়ি। পাণ্ডুয়ার কাকলি সিনেমা হলের কাছে জিটি রোডের উপর আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে বোলেরো গাড়িটি। চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। সেই সময় উল্টো দিক থেকে আসা রবিনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যানের পিছনে। ভ্যান থেকে বেরিয়ে থাকা রড ঢুকে যায় রবিনের উরুতে। কোমর ফুঁড়ে তা বেরিয়ে আসে।
ভয়াবহ দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকার লোকজন। লোহার রড কেটে রবিনকে উদ্ধার করে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে। পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ।
আমেরিকার ধাঁচে বন্দুকবাজের হামলা বিহারে! এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ১ জনের, আহত বহু