৩০ হাজারের প্যাকেজ, বছরে ৩০টা ছুটি! অগ্নিবীরদের জন্য একগুচ্ছ ঘোষণা বায়ুসেনার
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনা ‘অগ্নিপথ’ প্যাকেজ (Agnipath) ঘোষণা করল। এই প্রকল্পে যে সেনা জওয়ানদের নিয়োগ করা হবে বায়ুসেনায় তাঁরা কী কী সুবিধা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী ২৪ জুন থেকে বায়ুসেনায় (Indian Air Force
শেষ আপডেট: 19 June 2022 06:10
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনা ‘অগ্নিপথ’ প্যাকেজ (Agnipath) ঘোষণা করল। এই প্রকল্পে যে সেনা জওয়ানদের নিয়োগ করা হবে বায়ুসেনায় তাঁরা কী কী সুবিধা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী ২৪ জুন থেকে বায়ুসেনায় (Indian Air Force) ‘অগ্নিপথ’ প্রকল্পের নিয়োগ শুরু হবে।
কী কী ঘোষণা করেছে বায়ুসেনা (Agnipath)?
- মাসে ৩০ হাজার টাকার প্যাকেজ থাকছে নবনিযুক্ত অগ্নিবীরদের জন্য। ভাল কাজের প্রদর্শনে বেতন বাড়ানোর সুযোগ থাকবে।
- অগ্নিবীররা বছরে ৩০টি ছুটি পাবেন। শারীরিক অসুস্থতায় চিকিৎসকদের পরামর্শে বাড়তি ছুটি পাওয়া যাবে।
- বায়ুসেনায় চাকরিরত অগ্নিবীররা বিশেষ ইউনিফর্ম পাবেন। তাঁদের স্বতন্ত্র পদমর্যাদা থাকবে।
- অগ্নিবীরদের মাসিক বেতনের ৩০ শতাংশ ‘অগ্নিবীর কর্পস তহবিলে’ জমা পড়বে। সেই বেতনের উপর সুদ দেবে কেন্দ্র সরকার।
- নির্ধারিত চার বছরের আগেও চাইলে চাকরি ছেড়ে যেতে পারেন নিয়োগপ্রাপ্ত জওয়ানরা। সেক্ষেত্রেও তাঁরা সুদ সমেত বেতন পাবেন।
- ৪৮ লক্ষ টাকার জীবনবীমার ব্যবস্থা করা হবে বায়ুসেনার অগ্নিবীরদের জন্য।
- সেনায় থাকাকালীন কারও মৃত্যু হলে তাঁর বেতন, সঞ্চিত অর্থ নিকট আত্মীয় পাবেন।
- তাছাড়া কেউ যদি চার বছর মেয়াদ শেষের আগে চাকরি করতে অক্ষম হয়ে পড়েন, তিনি পাবেন ৪৪ লক্ষ টাকার আর্থিক সাহায্য।
- অগ্নিবীররা সিএসডি ক্যান্টিনের সুবিধা পাবেন।
- চার বছর পর নির্দিষ্ট শংসাপত্র পাবেন তাঁরা।