Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গুজরাতে জলে ডোবা রাস্তায় কুকুরকে আক্রমণ করলো কুমির, ভাইরাল ভিডিও  

দ্য ওয়াল ব্যুরো: অবিরাম বৃষ্টিতে শহরের রাস্তা জলে ডুবে গেছে, এ ছবি সকলেরই চেনা। সেই জলে ডোবা রাস্তায় আশ্রয়ের সন্ধানে ইতিউতি দেখছে পথের দুটো কুকুর। আচমকাই জলে মাথা তুলল এক কুমির। শিকার সামনে দেখে সন্তর্পণে জলে মাথা ডুবিয়ে এগিয়ে গেল কুকুরদুটো

গুজরাতে জলে ডোবা রাস্তায় কুকুরকে আক্রমণ করলো কুমির, ভাইরাল ভিডিও  

শেষ আপডেট: 31 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অবিরাম বৃষ্টিতে শহরের রাস্তা জলে ডুবে গেছে, এ ছবি সকলেরই চেনা। সেই জলে ডোবা রাস্তায় আশ্রয়ের সন্ধানে ইতিউতি দেখছে পথের দুটো কুকুর। আচমকাই জলে মাথা তুলল এক কুমির। শিকার সামনে দেখে সন্তর্পণে জলে মাথা ডুবিয়ে এগিয়ে গেল কুকুরদুটোর দিকে। এই বুঝি কামড়ে ধরে কুকুরের পা! ভিডিও যে দেখছে, ভয়ে তার বুক ঢিবঢিব করবেই। কামড়ানোর চেষ্টা করলেও দ্রুত ঝটকা দিয়ে পালিয়ে গেল কুকুর। বোকা বনলো কুমির। ফের সে জলে ডুব দিয়ে নতুন শিকারের খোঁজে। এই ঘটনা গুজরাতের বদোদরার। কিন্তু ওই কুমির এলো কোথা থেকে সেটাই প্রশ্ন। বুধবার ভোর থেরে অঝোর বর্ষণে নাকাল গুজরাতের বহু এলাকা। ভদোদরায় হাজার পাঁচেক মানুষকে জলমগ্ন এলাকা থেকে উদ্ধার করতে হয়েছে। সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সকাল নটা পর্যন্ত বন্ধ রয়েছে বিমানবন্দরও। অনেক জোড়া ট্রেন বাতিল হয়েছে, দেরিতে চলছে বা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বহু ট্রেন। রাজ্যে জরুরি বৈঠক ডেকে উদ্ধার কাজ তদারকি করছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। দেখুন সেই ভয়ানক ভিডিও https://twitter.com/akshar1105/status/1156915579673956353    

```