Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মমতাকে চিঠি ইদ্রিসের: দিদি, আমি তোলাবাজি করি না

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে তুলকালাম কাণ্ড বেঁধেছিল মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায়। তৃণমূল (TMC) বিধায়ক (MLA) ইদ্রিস আলির(Idris Ali) বাড়ির সামনে একদল বিক্ষুব্ধ কর্মী কার্যত তাণ্ডব চালিয়ে ভাঙচুর করেছিল। তাঁদের বক্তব্য ছিল, ইদ্রিস প

মমতাকে চিঠি ইদ্রিসের: দিদি, আমি তোলাবাজি করি না

শেষ আপডেট: 9 August 2022 14:54

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে তুলকালাম কাণ্ড বেঁধেছিল মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায়। তৃণমূল (TMC) বিধায়ক (MLA) ইদ্রিস আলির(Idris Ali) বাড়ির সামনে একদল বিক্ষুব্ধ কর্মী কার্যত তাণ্ডব চালিয়ে ভাঙচুর করেছিল। তাঁদের বক্তব্য ছিল, ইদ্রিস পঞ্চায়েতের টিকিট দেওয়া এবং ব্লক সভাপতি করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করেছেন। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। দেখা গেল তার চব্বিশ ঘণ্টা কাটার আগেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠি লিখলেন ইদ্রিস।

কয়েক পাতার হাতে লেখা চিঠিতে গতকালের গোটা ঘটনার বর্ণণা দিয়েছেন ইদ্রিস। সেইসঙ্গে তিনি দিদিকে দুটি বিষয় জানিয়েছেন। এক, মোস্তাফা শেখ, (যাঁর নেতৃত্বে গতকাল তাণ্ডব চলেছিল ইদ্রিসের দুয়ারে) খুন করতে এসেছিল তাঁকে। একথা সে একাধিকবার বলেছে। এমনকি পুলিশের সামনেও বলেছে, ‘আমি বিধায়ককে খুন করব।’ দ্বিতীয়ত ইদ্রিস দিদিকে লিখেছেন, তিনি অনেক সময়ে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, তবু অসৎ পথ নেননি। ওই চিঠিতে ভগবান গোলার গোটা গোটা অক্ষরে লিখেছেন, ‘আমি তোলাবাজি করি না!’
যাঁরা কালকে ইদ্রিসের বাড়ির সামনে ওই ঘটনা ঘটিয়েছিলেন তাঁদের এও অভিযোগ ছিল, ইদ্রিস বিধায়ক কোটার সব কাজের টেন্ডার নিজের ছেলেকে পাইয়ে দেন। এমনকি আশাকর্মীরদের থেকেও নিয়মিত তোলা আদায় করা হয়।

এদিন মমতাকে লেখা চিঠিতে সেসব ব্যাপারে কোনও উল্লেখ করেননি ভগবানগোলার বিধায়ক। তিনি দলনেত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, মোস্তাফা শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও বিধায়ককে খুনের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত ভগবানগোলার থানার পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ওই চিঠির প্রতিলিপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং জেলা সভাপতি শাওনি সিংহ রায়কেও পাঠিয়েছেন ইদ্রিস।

এমনিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন ঘটনা নয়। কিন্তু একেবারে বিধায়কের বাড়ির দরজায় এ হেন তাণ্ডব সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে অনেকেই মনে করতে পারছেন না। ইদ্রিসের বিরুদ্ধে ওই ক্ষোভ নিয়ে বিরোধীরাও হইহই করে নেমেছিল। এদিন দিদিকে পাল্টা চিঠি দিয়ে সাফাই দিলেন এই বিধায়ক।

১৭ বছর ঘর করেও নীতীশকে গেরুয়া জার্সি পরাতে, বিহারের ক্ষমতা দখলে ব্যর্থ বিজেপি


```