Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, পুলিশি ব্যর্থতা স্বীকার করে এগরায় বললেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: এগরায় (Egra) বাজি কারখানায় বিস্ফোরণের ১১ দিনের মাথায় সেই গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সেই বাজিদগ্ধ খাদিকুলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওই ঘটনার জন্য ক্ষমা চাইলেন (apologize)। সেইসঙ্গে ম

আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, পুলিশি ব্যর্থতা স্বীকার করে এগরায় বললেন মমতা

শেষ আপডেট: 27 May 2023 06:12

দ্য ওয়াল ব্যুরো: এগরায় (Egra) বাজি কারখানায় বিস্ফোরণের ১১ দিনের মাথায় সেই গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার সেই বাজিদগ্ধ খাদিকুলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওই ঘটনার জন্য ক্ষমা চাইলেন (apologize)। সেইসঙ্গে মেনে নিলেন পুলিশি ব্যর্থতার কথাও।

এগরায় বাজি কারখানা বিস্ফোরণে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনার দিন ৮ জন মারা যান। দু’দিন পর কটকের রুদ্র হাসপাতালে মৃত্যু হয় ঝলসে যাওয়া কারখানার মালিক ভানু বাগের। তার একদিন পর এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন দু’জনের মৃত্যুর ঘটনা ঘটে। এদিন হেলিকপ্টারে এগরায় যান মুখ্যমন্ত্রী। তারপর মৃতদের পরিবার ও আহতদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। সেইসঙ্গে মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডে নিয়োগপত্রও তুলে দিয়েছেন মমতা।

বাজিদগ্ধ খাদিকুলে মমতা বলেন, ‘এগরার ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। পরিবেশবান্ধব বাজি তৈরির জন্য পৃথক ক্লাস্টার গড়ার ব্যাপারে একটি কমিটি গড়া হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বাধীন সেই কমিটি সে ব্যাপারে রিপোর্ট দেবে। তারপর আমরা তা করব।’

বাংলায় বাজি শিল্পের সঙ্গে বহু মানুষের রুটিরুজি জড়িয়ে আছে। এদিন সেকথা উল্লেখ করে মমতা বলেন, কারও যাতে কাজ না যায় তা রাজ্য সরকার দেখবে। তবে বেআইনি বাজি তৈরি রুখতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

এগরার গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আবেদন জানান, ‘বেআইনি বাজি তৈরি হচ্ছে জানলেই থানায় খবর দিন। ওসি যদি ব্যবস্থা না নেন তাহলে তাঁকে সরিয়ে দেব। এখানকার ওসিকেও সরিয়ে দেওয়া হয়েছে।’ তাঁর কথায়, ‘এখানকার ওসি জেনেও ব্যবস্থা নেয়নি। উপরেরতলার পুলিশেরও ইন্টালিজেন্স ফেল করেছে। নইলে এই ঘটনা ঘটতে পারে না।’

বেআইনি বাজি কারবারীদের সম্পর্কে চোখা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কেউ কেউ বেশি লোভে এগুলো করে। নিজেও যায়, সঙ্গে অনেক মানুষকেও নিয়ে যায়।’ এরপরেই এই ঘটনার জন্য খাদিকুলের মানুষের সামনে ক্ষমা চান মমতা। সেইসঙ্গে এও বলেন, ‘অনেকে এ নিয়ে রাজনীতির জল ঘোলা করার চেষ্টা করছে। কিন্তু আমি এসেছি মানবিকভাবে পাশে দাঁড়াতে।’

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক ৪, কুড়মি বিক্ষোভে তপ্ত জঙ্গলমহলে আজ মমতা


```