Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সতীমায়ের দোলমেলায় ভক্তের ঢল! ২০০ বছরের পুরনো ইতিহাস আগলে কল্যাণী

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের শান্তিনিকেতন, কিংবা নদিয়ার (Nadia) নবদ্বীপ-মায়াপুর, দোল উৎসবের (Holi Utsav) প্রসঙ্গ উঠলে রাঢ় বঙ্গের এই তিন জায়গার নামই সবার আগে মাথায় আসে। তবে এগুলো ছাড়াও গ্রামবাংলার আনাচে কানাচে এমন বহু জায়গা আছে, যেখানে জাঁকজমক

সতীমায়ের দোলমেলায় ভক্তের ঢল! ২০০ বছরের পুরনো ইতিহাস আগলে কল্যাণী

শেষ আপডেট: 9 March 2023 02:38

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের শান্তিনিকেতন, কিংবা নদিয়ার (Nadia) নবদ্বীপ-মায়াপুর, দোল উৎসবের (Holi Utsav) প্রসঙ্গ উঠলে রাঢ় বঙ্গের এই তিন জায়গার নামই সবার আগে মাথায় আসে। তবে এগুলো ছাড়াও গ্রামবাংলার আনাচে কানাচে এমন বহু জায়গা আছে, যেখানে জাঁকজমক সহকারে পালিত হয় দোলযাত্রা। তেমনই একটি জায়গার নাম কল্যাণী (Kalyani) ঘোষপাড়ার সতীমায়ের দোলমেলা (Sati Maayer Mela)। স্থানীয় জনমানসে কথিত আছে, আজ থেকে প্রায় ২০০ বছর আগে আউলিয়া সম্প্রদায়ের সতী মা অর্থাৎ সরস্বতী দেবী এই মেলা শুরু করেন।

অন্যান্যবারের মতো এবছরও সেই মেলায় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে। শুধু অন্যান্য জেলা বা ভিনরাজ্য থেকে নয়, বাংলাদেশ থেকেও বহু ভক্ত মেলায় আসেন। দোলের আগের দিন থেকে সেখানে শুরু হয় ভক্ত সমাগম। আউল, বাউল, ফকির, সন্ন্যাসীরা মেলার মাঠের চারপাশে আখড়া তৈরি করে থাকেন। সারারাত ধরে চলে গান-বাজনা। কৃষ্ণনগরের বারোদোলের মেলা, শান্তিনিকেতনের পৌষমেলার মতো এই মেলারও নামডাক রয়েছে রাজ্যজুড়ে।

টানা দশদিন ধরে মেলা চলে সেখানে। মেলার মাঠের কাছেই রয়েছে সতীমায়ের মন্দির। সেই মন্দির চত্বরে থাকা একটি ডালিম গাছের নীচেই চলে পুজোপাঠ। এছাড়াও এখানে রয়েছে দুধসাগর নামের একটি পুকুর। দোলযাত্রার সময় ভক্তরা সেই পুকুরে স্নান করে দণ্ডি কেটে মন্দিরে পৌঁছন। এরপর ডালিম গাছে সুতো দিয়ে মাটির ঘোড়া বাঁধেন মনস্কামনা পূরণের আশায়। এই বিষয়ে কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী জানিয়েছেন, মেলার দর্শনার্থীদের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

অনাথ পথশিশুদের নিয়ে অভিনব রঙের উৎসব শারদীয়ার


```