Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মোদীর মন্ত্রীর যুক্তি: বিনা পয়সায় ভ্যাকসিন, তাই বেশি দামে পেট্রল

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতাদের একটা অংশ মুখ খুললেই যেন মণিমুক্ত ঝরে পড়ে! পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির পিছনে এবার নতুন যুক্তি খাড়া করলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি (Rameswar Teli)। অসমের বিজেপি নেতা সাফ

মোদীর মন্ত্রীর যুক্তি: বিনা পয়সায় ভ্যাকসিন, তাই বেশি দামে পেট্রল

শেষ আপডেট: 12 October 2021 05:35

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতাদের একটা অংশ মুখ খুললেই যেন মণিমুক্ত ঝরে পড়ে! পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির পিছনে এবার নতুন যুক্তি খাড়া করলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি (Rameswar Teli)। অসমের বিজেপি নেতা সাফ জানিয়ে দিলেন, সরকার বিনা পয়সায় ভ্যাকসিন দিচ্ছে, তাই তেল তো একটি বেশি দাম দিয়ে কিনতেই হবে। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সদস্য আবার হিসেব কষে দেখিয়েছেন। তাঁর কথায়, “টিকা প্রতি সরকারের খরচ হয় ১২০০ টাকা। ১৩০ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দিতে হচ্ছে বলেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলি তেলের দামে ভ্যাট যোগ করছে। না হলে সরকার টাকা পাবে কোথা থেকে?” কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা বলেছিলেন, পেট্রল-ডিজেলের দাম নিয়ে বেশি কথা বলা চলবে না। কারও যদি না পোষায় তাহলে সে যেন তালিবান শাসিত আফগানিস্তানে চলে যায়। ওখানে পেট্রপণ্যের দাম অনেক কম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও ভারতে কেন তেলের দাম বাড়ছে তা নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন। সরকার এ নিয়ে সদর্থক কোনও জবাব তো দেয়ইনি উল্টে লাফিয়ে লাফিয়ে বেড়েছে দাম। অর্থনীতির স্বাভাবিক নিয়মেই পেট্রল-ডিজেলের দাম বাড়লে অন্যান্য জিনিসের দাম বাড়ে। উৎসবের মরসুমে তা আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে। তার মধ্যেই মোদীর মন্ত্রীর এই মন্তব্য যেন কাটা ঘায়ে নুনের ছিটের মতো! পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```