Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুয়ারে রেশন: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ডিলাররা

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প 'দুয়ারে রেশন' (Duyare Ration) নিয়ে হাইকোর্টে (Highcourt) গিয়েছিলেন ডিলাররা। কিন্তু গতকাল উচ্চ আদালত তাঁদের দাবি খারিজ করে দিয়েছিল। বুধবার 'দুয়ারে রেশন' নিয়ে রাজ্য সরকার স্বস্তি পেলেও মামলা

দুয়ারে রেশন: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ডিলাররা

শেষ আপডেট: 16 September 2021 06:22

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প 'দুয়ারে রেশন' (Duyare Ration) নিয়ে হাইকোর্টে (Highcourt) গিয়েছিলেন ডিলাররা। কিন্তু গতকাল উচ্চ আদালত তাঁদের দাবি খারিজ করে দিয়েছিল। বুধবার 'দুয়ারে রেশন' নিয়ে রাজ্য সরকার স্বস্তি পেলেও মামলা এবার গড়াল ডিভিশন বেঞ্চে। দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন ডিলাররা। বিত্তশালী, কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষার্থীরা বেশি সফল নিটে, তামিলনাড়ুর রিপোর্টে চাঞ্চল্য, কী করবে বাংলা? বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিল কয়েকজন রেশন ডিলার। বুধবার তৃতীয় শুনানিতে বাদী-বিবাদী পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারী। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই মামলা গ্রহণ করেন। আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা। একুশের ভোট ইস্তেহারেই তৃণমূল বলেছিল, এবার সরকারে এলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। কাউকে আর রেশন দোকানে গিয়ে লাইন দিতে হবে না। সেই মতো মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন,  ভাইফোঁটার পর থেকেই দুয়ারে রেশন চালু হবে। সেপ্টেম্বরে একটি মহড়াও হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। রেশন ডিলারদের একটা অংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, এ ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যায় না। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আদালত অনুমতি দেয়নি। কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে জানান ডিলাররা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```