Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Hanskhali Rape: 'মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী', ক্ষুব্ধ হাঁসখালির নির্যাতিতার মা-বাবা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার হাঁসখালির নির্যাতিতাকে (Hanskhali Rape) নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি সবটা না জেনেই বলছি—আসলে রেপ হয়েছে, না প্রেগন্যান্ট ছিল, নাকি অন্য কোনও কারণ ছিল, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, বা শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফ

Hanskhali Rape: 'মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী', ক্ষুব্ধ হাঁসখালির নির্যাতিতার মা-বাবা

শেষ আপডেট: 12 April 2022 11:08

দ্য ওয়াল ব্যুরো: সোমবার হাঁসখালির নির্যাতিতাকে (Hanskhali Rape) নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি সবটা না জেনেই বলছি—আসলে রেপ হয়েছে, না প্রেগন্যান্ট ছিল, নাকি অন্য কোনও কারণ ছিল, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, বা শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরা তা জানত, পাড়ার লোকেরাও তো জানত! মমতার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয় নানা মহলে। এবার মুখ্যমন্ত্রীর বলা কথা সরাসরি খারিজ করে দিলেন নির্যাতিতার মা-বাবা (Hanskhali Rape)। তাঁদের মেয়ে গর্ভবতী ছিল না দাবি করে নির্যাতিতার মা-বাবা বলেন, মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)!

আরও পড়ুন: 'ইয়েস, শি ওয়াজ রেপড', সেই থেকে ভরসার নাম দময়ন্তী

নির্যাতিতার মা-বাবা সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্য খণ্ডন করায় তৃণমূলের অস্বস্তি আরও বেড়েছে (Hanskhali Rape)। এই বিষয়ে শাসক দল নতুন করে আর কিছু বলেনি। উল্লেখ্য, নির্যাতিতার পরিবার প্রথম থেকেই দাবি করে আসছিল তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে।

এদিকে আজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সরাসরি কোন‌ও প্রতিক্রিয়া না দিয়ে মহুয়া বলেন, যা হয়েছে তা অত্যন্ত জঘন্য অপরাধ। দু'জনের মধ্যে সম্পর্ক থাকলেও অপ্রাপ্তবয়স্ক কারও সঙ্গে যৌন সম্পর্ক দণ্ডনীয় অপরাধ। মেয়েটি টিনেজার ছিল। অভিযুক্ত ছেলেটি প্রাপ্তবয়স্ক। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। আইন মেনে তার কড়া শাস্তি হবে। তৃণমূল এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না।

শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নই। তাই ওই বিষয়ে কোন‌ও প্রতিক্রিয়া দেব না। কিন্তু মুখ্যমন্ত্রী অপরাধীর শাস্তির যে ব্যবস্থা করেছেন তা যথেষ্ট প্রশংসনীয়।


```