Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হাঁসখালিতে ফের নাবালিকাকে ধর্ষণ! মুখ খুললেই খুনের হুমকি, গ্রেফতার অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ফের উত্তেজনা ছড়াল নদিয়ার হাঁসখালিতে (Hanskhali Rape Case)। কয়েক মাস আগেই হাঁসখালির গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ছায়া আবার দেখা দিল। ঘটনাটি ঘটেছে গত ৭ অক্ট

হাঁসখালিতে ফের নাবালিকাকে ধর্ষণ! মুখ খুললেই খুনের হুমকি, গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 13 October 2022 10:19

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ফের উত্তেজনা ছড়াল নদিয়ার হাঁসখালিতে (Hanskhali Rape Case)। কয়েক মাস আগেই হাঁসখালির গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ছায়া আবার দেখা দিল।

ঘটনাটি ঘটেছে গত ৭ অক্টোবর। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওইদিন সন্ধ্যেবেলা কিশোরীর মা পাশের বাড়িতে টিভি দেখতে যান। মাকে ডাকতে রাত আটটা নাগাদ দশ বছরের মেয়েটি প্রতিবেশীর বাড়ি যায়। অভিযোগ, সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বছর ৫৩-এর নবকুমার বিশ্বাস ওই কিশোরীকে ধর্ষণ করে।

এমনকী মেয়েটি কাউকে কিছু যাতে না বলে তাই প্রাণনাশের ভয়ও দেখায়। যদিও ঘটনার দু'দিনপর ওই নাবালিকা তার ঠাকুরমা কাছে গোটা ঘটনা খুলে বলে। নাতনির থেকে জানতে পেরে নির্যাতিতার ঠাকুমা তার বাবা-মাকে জানান। তারপরই নাবালিকার পরিবার হাঁসখালি থানায় অভিযুক্ত নবকুমারের নামে অভিযোগ জানায়।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নবকুমারকে গ্রেফতার করে। অভিযুক্তকে রানাঘাট থানায় পেশ করা হয়। যদিও, অভিযুক্তের স্ত্রী জানান, বিষয়টি তিনি কিছুই জানেন না। এমনকী তাঁর স্বামী তাঁকে কিছু বলেননি। উল্লেখ্য, এই হাঁসখালিতেই এক নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল।

১৪ বছরের মেয়েকে মেরে পুড়িয়ে দিল বাবা-মা! কেরলের পরে গুজরাতে নরবলির আতঙ্ক


```