
শেষ আপডেট: 29 June 2022 09:54
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন পান এমন কোনও শিক্ষক প্রাইভেট টিউশন (Private Tuition) করতে পারবেন না। স্কুল শিক্ষা দফতরের কমিশনার এই মর্মে নির্দেশ জারি করেছেন।
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারবেন না, এই নির্দেশ নতুন নয়। কিন্তু সম্প্রীতি শিক্ষা দফতরের কাছে প্রাইভেট টিউটরদের একটি সংগঠন অভিযোগ দায়ের করে। তাতে বেশ কিছু শিক্ষক শিক্ষিকার নাম ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে অভিযোগ করা হয়। শিক্ষা দফতর (Education Department) এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। তদন্তে জানা যায়, অভিযোগ সত্যি।
ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব শিক্ষককে সরকারের নির্দেশ ফের স্মরণ করিয়ে দিতে বলা হয়েছে।