Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

গড়বেতায় মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি সন্দেহে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ডাইনি (witch) সন্দেহে এক প্রৌঢ়কে গলা টিপে খুন (strangled to death) করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। বাড়ির অদূরে একটি ধানজমি থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ।

গড়বেতায় মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি সন্দেহে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

শেষ আপডেট: 6 November 2022 12:49

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ডাইনি (witch) সন্দেহে এক প্রৌঢ়কে গলা টিপে খুন (strangled to death) করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। বাড়ির অদূরে একটি ধানজমি থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ।

মধ্যযুগীয় বর্বরতার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার (Garbeta) বহড়াশোল গ্রামে। মৃতের নাম রাম মান্ডি। সূত্রের খবর, ৫২ বছর বয়সি ওই প্রৌঢ়ের সঙ্গে কয়েক মাস আগে এক প্রতিবেশী পরিবারের বিবাদ শুরু হয়। ওই পরিবারের এক সদস্যের মৃত্যু হওয়ার পর থেকেই রামবাবুকে ডাইনি অপবাদ দিয়ে তাঁর উপর অত্যাচার করতে শুরু করে ওই প্রতিবেশীরা। সেই ঘটনার পর গ্রামে সালিশি সভা বসানো হয়। তখনকার মতো সমস্যা মিটলেও দু'টি পরিবারের মধ্যে অশান্তির আগুন তারপরেও নেভেনি।

এরপরেই ৫ নভেম্বর শনিবার বাড়ি থেকে সামান্য দূরে একটি ধানক্ষেতের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। রামবাবুর পরিবারের অভিযোগ, গলা টিপে খুন করা হয়েছে তাঁকে। এই ব্যাপারে প্রতিবেশী ওই পরিবারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। রামবাবুর মৃতদেহ উদ্ধারের পরেই চন্দ্রকোনা রোড বিট হাউসে লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের তরফে। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান জেলার অতিরিক্ত পুলিশ সুপার-সহ পুলিশের আধিকারিকরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপ শিয়ালদহ লোকালে আতঙ্ক! চলন্ত ট্রেনে যুবককে এলোপাথাড়ি কুপিয়ে পালাল দুষ্কৃতীরা


```