Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সাগর সেতু রাজ্যই বানাবে, নবান্নের সিদ্ধান্তে চর্চায় পদ্মা ব্রিজ, হাসিনা, মমতা

দ্য ওয়াল ব্যুরো: নামখানা থেকে সাগরদ্বীপ (Gangasagar Bridge) পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত সেতু পশ্চিমবঙ্গ সরকারই তৈরি করবে। এই ব্যপারে বছর তিনেক আগে সাগরমেলার মুখে তাঁর ভাবনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার

সাগর সেতু রাজ্যই বানাবে, নবান্নের সিদ্ধান্তে চর্চায় পদ্মা ব্রিজ, হাসিনা, মমতা

শেষ আপডেট: 12 July 2022 14:07

দ্য ওয়াল ব্যুরো: নামখানা থেকে সাগরদ্বীপ (Gangasagar Bridge) পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত সেতু পশ্চিমবঙ্গ সরকারই তৈরি করবে। এই ব্যপারে বছর তিনেক আগে সাগরমেলার মুখে তাঁর ভাবনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সেই ভাবনায় শীলমোহর দিয়ে এখন সেতু নির্মাণের কাজে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। খরচ হবে আনুমানিক ১ হাজার ৫৫০ কোটি টাকা।

এই বাংলায় সাগরসেতু (Gangasagar Bridge) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পদক্ষেপ ঘিরে আলোচনায় উঠে আসছে বাংলাদেশে‌ সদ্য চালু হওয়া পদ্মাসেতু। গত ২৫ জুন সেই সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহু প্রতীক্ষিত ওই সেতু সম্পর্কে বাংলাদেশ সরকারের স্লোগান ছিল— ‘‌আমার টাকায় আমার সেতু–বাংলাদেশের পদ্মাসেতু।’‌

বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে শুধু সেই দেশেই নয়, বিভিন্ন দেশেও আলোচনা চলছে। ওই সেতু নির্মাণে প্রাথমিকভাবে বিশ্বব্যাঙ্ক ঋণ দিতে রাজি হয়েও মাঝপথে পিছিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ঘোষণা করেন, ওই সেতু বাংলাদেশ সরকার নিজেদের টাকায় তৈরি করবে। হাসিনা তাঁর ঘোষণা বাস্তবায়িত করেছেন সম্প্রতি। সেতু নির্মাণে শুধু বিপুল অর্থ খরচ হয়েছে তাইই নয়, পদ্মা হল আমাজনের পর পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী, যেটির মাঝখান থেকেও দু’‌প্রান্ত দেখা যায় না। এতটাই চওড়া। এমন নদীতে দো–তলা সেতু (‌রেল ও সড়ক)‌ তৈরির কারিগরি কৌশল নিয়ে চর্চা হচ্ছে। সেতুটি বাংলাদেশের দক্ষিণাংশের ২২ জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করে দিয়েছে। এতদিন ফেরি পারাপার ছিল ভরসা।

এপারে দক্ষিণ ২৪ পরগণার মুড়িগঙ্গাও কম চওড়া নয় এবং যথেষ্ট খরস্রোতা। প্রতিবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে গোটা ভারত সেখানে মিলিত হয়। কিন্তু গঙ্গাসাগর যাতায়াত এখনও যথেষ্ট সময় এবং ঝুঁকি সাপেক্ষ। বহুবছর ধরেই নামখানা থেকে সাগরের কচুবেড়িয়া পর্যন্ত সেতু নির্মাণের প্রস্তাব বিবেচনাধীন। অতীতে একাধিকবার। কেন্দ্রীয় সরকারের তরফে ওই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কেন্দ্রের কোনও সরকারই এব্যপারে কথা রাখেনি। সাগরমেলার জাতীয় মেলার স্বীকৃতিও অধরা এখনও। ওই সেতু (Gangasagar Bridge) তৈরি হলে শুধু যে সাগরমেলা বাড়তি গুরুত্ব পাবে তাই নয়, দক্ষিণ ২৪ পরগণার অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

আর্থিক টানাটানি সত্ত্বেও রাজ্য সরকারের ওই সেতু নির্মাণের (Gangasagar Bridge) সিদ্ধান্ত জানার পর অনেকেই বাংলাদেশের পদ্মাসেতুর প্রসঙ্গ টানছেন। সেই প্রসঙ্গে একইসঙ্গে উচ্চারিত হচ্ছে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

তুমুল বিতর্কে নরেন্দ্র মোদী! ‘জাতীয় প্রতীক যেন নরখাদক’, বিস্ফোরক লালু প্রসাদের দল


```