Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দিঘায় রুপোলি ইলিশের ঢল! আকারে ওজনে খুশি মৎস্যজীবীরা, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মরশুমের প্রথম ইলিশ এল দিঘায় (Digha)। দিঘা মোহনার বাজারে আমদানি হল প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ। ইলিশ (Fresh big hilsa at Digha) দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন। সেই ভিড়ে সামিল উৎসাহী পর্যটকরাও। ইলিশের আকার আর ওজন

দিঘায় রুপোলি ইলিশের ঢল! আকারে ওজনে খুশি মৎস্যজীবীরা, দেখুন ভিডিও

শেষ আপডেট: 17 July 2023 06:16

দ্য ওয়াল ব্যুরো: মরশুমের প্রথম ইলিশ এল দিঘায় (Digha)। দিঘা মোহনার বাজারে আমদানি হল প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ। ইলিশ (Fresh big hilsa at Digha) দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন। সেই ভিড়ে সামিল উৎসাহী পর্যটকরাও।

ইলিশের আকার আর ওজন দেখে বেশ খুশি মৎস্যজীবীরা (Fresh big hilsa at Digha)।

তাঁরা জানান, এমন আকারের মাছ সুস্বাদু হবে বলে মনে করছেন তাঁরা। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম এদিন ছিল ৫০০ থেকে ৭০০ টাকা। আর ৭০০ থেকে এক কেজি ওজনের মাছ বিক্রি হয়েছে ৮০০ থেকে হাজার টাকায়।

জানা গেছে, সাত থেকে দশদিন আগে ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। মৎস্যজীবীরা জানান, মাঝসমুদ্রে ইলশেগুড়ি বৃষ্টি পেয়েছেন। পুবের হাওয়াও ছিল। এটাই ইলিশের পক্ষে অনুকূল আবহাওয়া। তাই ইলিশের দেখা মিলেছে। বেশ কিছু ট্রলার ইতিমধ্যে দিঘায় এসে ঠেকেছে। তাঁরা বলেন, “আরও ট্রলার সমুদ্রে আছে সেগুলো ফিরছে। খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন বাজারে আমদানি হবে দিঘার সুস্বাদু ইলিশ।”

গত তিনবছর তেমন দেখা মেলেনি। এবার যে ইলিশ এল তাতে সন্তুষ্ট দিঘার মৎস্যজীবীরা। ভরা বর্ষার অন্যতম অনুষঙ্গ সুস্বাদু ইলিশ বাঙালির পাতে উঠবে এমনটা আশা করাই যায়।

বিপদে উত্তরাখণ্ড, ফুঁসছে গঙ্গা, বন্ধ হল বদ্রীনাথ জাতীয় সড়ক, রাজ্যজুড়ে জারি সতর্কতা


```