Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্বরাষ্ট্রসচিব থেকে গুরুত্ব কমতে কমতে এখন ক্রেতাসুরক্ষা দফতরে অত্রি ভট্টাচার্য

দ্য ওয়াল ব্যুরো: পর্যটন দফতর থেকে এবার ক্রেতা বিষয়ক দফতরে বদলি করা হল রাজ্যের অন্যতম বরিষ্ঠ আইএএস অত্রি ভট্টাচার্যকে। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ন’জন আধিকারিকের বদলির কথা থাকলেও অত্রি ভট্টাচার্যের বদলিকে স্রেফ রুটিন বলে মানতে রাজি

স্বরাষ্ট্রসচিব থেকে গুরুত্ব কমতে কমতে এখন ক্রেতাসুরক্ষা দফতরে অত্রি ভট্টাচার্য

শেষ আপডেট: 31 October 2019 15:16

দ্য ওয়াল ব্যুরো: পর্যটন দফতর থেকে এবার ক্রেতা বিষয়ক দফতরে বদলি করা হল রাজ্যের অন্যতম বরিষ্ঠ আইএএস অত্রি ভট্টাচার্যকে। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ন’জন আধিকারিকের বদলির কথা থাকলেও অত্রি ভট্টাচার্যের বদলিকে স্রেফ রুটিন বলে মানতে রাজি নন প্রশাসনের একাংজশ। এক সময় রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য। তবে সারদা নিয়ে তাঁকে সিবিআই তলব করার পর থেকেই তাঁর গুরুত্ব কমছে বলে মনে করছেন অনেকে। অত্রি ভট্টাচার্য যখন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ছিলেন, তখন বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার দু’টি চ্যানেলের কর্মীদের বেতন দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই সূত্রেই সিবিআই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তারা নিউজ ও তারা মিউজিকের কর্মীদের ৬ কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। প্রথম আইএএস অফিসার অত্রি ভট্টাচার্য যাঁকে সারদা মামলায় জেরা করেছে সিবিআই। শীর্ষ আধিকারিকদের রদবদলের যে তালিকা প্রকাশ করেছে সরকার তাতে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো হয়েছে পর্যটন দফতরে। কালিম্পংয়ের জেলাশাসক হচ্ছেন আর বিমলা। পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিনের গল্প: শেষ ট্রাম https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/

```