দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই ভাগাড়-কাণ্ডের তদন্তের জন্য বিশেষ কমিটি গড়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে সেই কমিটির প্রথম বৈঠক হল।
মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় খাদ্য সুরক্ষা ঢেলে সাজানোর। এ বিষয়ে বিভিন্ন দফতরের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে নবান্ন সূত্রে।
বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, নজরদারি চালাতে কলকাতা পুরসভার গঠন করা হয় ২০ জনের বিশেষ টিম। এই টিমের দু’জন করে লক্ষ্য রাখবেন প্রতিটি বরোতে। খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ২০ জন ফুড সেফটি অফিসারকে কাজে লাগানোর সিদ্ধান্তও নেওয়া হয় এই বৈঠকে।