Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বিমার টাকা হাতাতে নথি জাল করে ছেলেকে মৃত বলে ঘোষণা বাবার

দ্য ওয়াল ব্যুরো: জীবনবিমার টাকা হাতাতে বিমা কোম্পানিতে ছেলের মৃত্যুর জাল নথি জমা দিল বাবা। ছেলেকে মৃত প্রমাণ করতে গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের সই নকল করার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। বিমা কোম্পানিতে তিনি নকল সই করা নথিপত্র দাখিলও করেছ

বিমার টাকা হাতাতে নথি জাল করে ছেলেকে মৃত বলে ঘোষণা বাবার

শেষ আপডেট: 28 November 2019 18:21

দ্য ওয়াল ব্যুরো: জীবনবিমার টাকা হাতাতে বিমা কোম্পানিতে ছেলের মৃত্যুর জাল নথি জমা দিল বাবা। ছেলেকে মৃত প্রমাণ করতে গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের সই নকল করার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। বিমা কোম্পানিতে তিনি নকল সই করা নথিপত্র দাখিলও করেছিলেন বলে অভিযোগ। ধূপগুড়ির ময়নাতলির বাসিন্দা অমলেশ সরকার কেরলে শ্রমিকের কাজ করেন। সেই কারণে বেশ কয়েক বছর ধরেই তিনি রাজ্যের বাইরে। তাঁর বাবা কৃষ্ণকান্ত সরকার গ্রামীণ ডাক্তার বা হাতুড়ে। ছেলের নকল ডেথ সার্টিফিকেট বনিয়ে দু’টি পৃথক বিমা সংস্থার কাছে ৮ লক্ষ টাকা ও ১৫ লক্ষ টাকা দাবি করা হয়, অর্থাৎ দু’টি মিলিয়ে মোট ২৩ লক্ষ টাকার ক্লেম দাখিল করা হয়। ক্লেম সংক্রান্ত নথি যাচাই করতে জীবন বিমা কোম্পানি থেকে তদন্তে আসেন আধিকারিকরা। তাঁরা ডেথ সার্টিফিকেটের সই যাচাই করতে গিয়ে দেখেন, সই নকল করা হয়েছে। এরপর তাঁরা অমলেশকে ফোন করে জানান যে, গত ১৮ ডিসেম্বর তাঁর বাবা কৃষ্ণকান্ত সরকার তাঁর নামে, অর্থাৎ অমলেশের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে বিমার টাকা ক্লেম করেছেন। খবর দেরি না করে ধূপগুড়িতে চলে আসেন অমলেশ। অমলেশের অভিযোগ, এখানে এসে তিনি জানতে পারেন, আগে থেকেই তাঁর বাবা পাড়ায় রটিয়ে দিয়েছিলেন, কেরলে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেট বানায় উপপ্রধানের সই নকল করে। এরপর বিমা কোম্পানিতে সেই সব নথি জমা করে বিমার ক্লেম পাওয়ার জন্য। তাঁর নিজের বাবা এই কাণ্ড বাধানোয় এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন অমলেশ। তাঁর আশঙ্কা, সৎমা ও ভাই মিলে তাঁকে খুন করতে পারে। এমন আশঙ্কায় ধূপগুড়ি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি। ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার বলেন, “অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে।”

```