Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফরাক্কা শুকিয়ে গেছে, কোনওদিন ড্রেজিং করে না, মমতার নিশানায় মোদী

এবারের লোকসভা ভোটে বিজেপি আর দেশের ক্ষমতায় আসবে না, ইন্ডি জোটই দেশকে নেতৃত্ব দেবে বলে ফের দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফরাক্কা শুকিয়ে গেছে, কোনওদিন ড্রেজিং করে না, মমতার নিশানায় মোদী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 28 April 2024 15:48

দ্য ওয়াল ব্যুরো: এবারের লোকসভা ভোটে বিজেপি আর দেশের ক্ষমতায় আসবে না, ইন্ডি জোটই দেশকে নেতৃত্ব দেবে বলে ফের দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদহের সুজাপুরের সভা থেকে প্রধানমন্ত্রীকে 'মিথ্যেবাদী' বলে কটাক্ষ করে মমতা বলেন, "ইন্ডি নামটা শুনলে মোদী থর থর করে কাঁপেন। উনিও বুঝে গেছেন এবার আর বিজেপি ক্ষমতায় আসবে না। ইন্ডি জোট যাতে সরকারে আসে সেজন্য তৃণমূল সব ধরনের সহযোগিতা করবে।"

ইন্ডি জোটের নামকরণ যে তাঁরই তা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করতে চেয়েছেন, বাংলায় জোট না হলেও দেশকে বাঁচাতে সর্বভারতীয়স্তরে ভোটের পরে ইন্ডি জোটকে নেতৃত্ব দেবে তৃণমূল।

জরুরি ওষুধ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কীভাবে মূল্যবৃদ্ধি ঘটেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে মমতার কটাক্ষ, "হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল!"

মালদহ-সহ উত্তরবঙ্গের প্রধান সমস্যা গঙ্গা ভাঙন। সেই প্রসঙ্গের উল্লেখ করে মমতা বলেন, "ফরাক্কা শুকিয়ে গেছে, কোনওদিন ড্রেজিং করে না। গঙ্গায় ভাঙন, কোনওদিন মাথা ঘামায় না। সামশেরগঞ্জে, ফারাক্কায় ২৫০ কোটি টাকা খরচ করে আমরা কাজ করছি। আপনারা সব জানেন. আমার বেশি কিছু বলার দরকার নেই।"

মালদহবাসীকে সতর্ক করে মমতা আরও বলেন, " ভোট কাটাকাটির সুযোগে বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে গায়ের জোরে সিএএ চালু করে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। তাই বলছি, বিজেপিকে হঠাতেই হবে।"

গত সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় চাকরি খুইয়েছেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এদিন ফের সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "কেউ ভুল করলে শাস্তি হবে। তা বলে ২৬ হাজার জনের চাকরি খেয়ে নেবেন। এই জিনিস আমরা বরদাস্ত করব না। যতদূর যেতে হয় যাব।"


```