Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঝাড়গ্রামের গ্রামে হাতির উপদ্রব, তাড়ানোর দায় নেই, আশ্বাস মেলেনি ক্ষতিপূরণেরও

দ্য ওয়াল ব্যুরো : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুমুরিয়া গ্রামে হাতির হানায় সন্ত্রস্ত। বুধবার রাতভর তাণ্ডব চালায় ২০-২৫টি হাতির একটি দল। জমি থেকে তুলে আনা ধানের ব্যাপক ক্ষতি করেছে। ঘরবাড়িও ভেঙেছে অনেকের। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, প্রতিন

ঝাড়গ্রামের গ্রামে হাতির উপদ্রব, তাড়ানোর দায় নেই, আশ্বাস মেলেনি ক্ষতিপূরণেরও

শেষ আপডেট: 23 December 2021 10:01

দ্য ওয়াল ব্যুরো : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুমুরিয়া গ্রামে হাতির হানায় সন্ত্রস্ত। বুধবার রাতভর তাণ্ডব চালায় ২০-২৫টি হাতির একটি দল। জমি থেকে তুলে আনা ধানের ব্যাপক ক্ষতি করেছে। ঘরবাড়িও ভেঙেছে অনেকের। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত হাতি গ্রামে ঢুকলেও হাতি তাড়াতে কোনও ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। ব্যাপক ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না গ্রামবাসীরা। ঘটনার জেরে ব্যাপক ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। যদিও বন দফতর সূত্রে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ডুমুরিয়া গ্রামের বাসিন্দা বীরেন নায়েক জানিয়েছেন, তিনি জমি থেকে ধান তুলে এনে বাড়িতে রেখেছিলেন। প্রায় পঁচিশ-তিরিশটি হাতির দল ঢুকে সেই ধান তছনছ করে কার্যত মাটিতে মিশিয়ে দিয়েছে। তাঁর অভিযোগ, প্রশাসন এবং বন দফতর বিষয়টি নিয়ে নির্বিকার। বন দফতর হাতি তাড়াতে কোনও ব্যবস্থা নিচ্ছে না। গত দু-তিনদিনের মধ্যে দুবার হাতি হানা দিয়েছে। ধান নষ্ট করাই শুধু নয়, তাঁদের ঘর ও রান্নাঘর ভেঙেছে। রান্নার বাসনকোসন একটাও আস্ত রাখেনি। তাঁর একটি গোরুও মারা গিয়েছে হাতির আক্রমণে। সবমিলিয়ে তিনি সর্বস্বান্ত হলেও প্রশাসন বা বন দফতরের তরফে কোনও ক্ষতিপূরণের আশ্বাসটুকু মেলেনি। এখন সংসার চালাবেন কী উপায়ে তা নিয়েই দুশ্চিন্তায় তাঁর পরিবার। গ্রামবাসীদের অনেকের বক্তব্য, শোষক পোকা লেগে এমনিতেই ধানের ক্ষতি করেছিল। তার ওপর হাতি ঢুকে ধান একেবারে নষ্ট করে দিচ্ছে। প্রতিদিন সন্ধে হলেই এলাকায় হাতি ঢুকছে। প্রচুর ক্ষয়ক্ষতি করছে। হাতির হানায় এলাকায় তিনজনের মৃত্যুও হয়েছে। তাঁদের অভিযোগ, বন দফতর হাতি তাড়াতে কোনও ব্যবস্থাই নিচ্ছে না। প্রশাসনের তরফে ক্ষতিপূরণেরও কোনও উদ্যোগ নেই। কলাইকুণ্ডা রেঞ্জ, সাঁকরাইলের বিট বা তার অধীন বারোডাঙা বিটের তরফে গ্রামবাসীদের বাঁচাতে কোনও ভাবনাই নেই। ফোন করেও তাদের সাড়া মেলেনি। বারোডাঙা বিটের দায়িত্বে থাকা জনৈক মনোজবাবুর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। এখন ডুমুরিয়া গ্রাম হাতির ভয়ে সন্ত্রস্ত। সন্ধে হলেই যে যার বাড়িতে ঢুকে পড়ছেন। কখন হাতি হানা দেবে, তা ভেবেই শঙ্কিত গ্রামের বাসিন্দারা। গত দু-তিনদিনের মধ্যে দুবার হাতি হানা দিয়েছে গ্রামে। হাতি তাড়াতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন বা বন দফতর কোনও তরফেই কোনও ক্ষতিপূরণের আশ্বাসও মেলেনি। স্বাভাবিকভাবেই ক্রমশ ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে দায় সেরেছে বন দফতর।

```