
শেষ আপডেট: 26 August 2023 13:13
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়: নাগরাকাটায় ফের হাতির হানা (Elephant Attacked)। বুনো হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধর। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধের নাম সকরা ওঁরাও (৬১)। তিনি নাগরাকাটা (Nagrakata) ব্লকের এক নম্বর আংড়াভাষা গ্রামপঞ্চায়েতে এলাকার হৃদয়পুর ঠুকরুলাইনের বাসিন্দা।
এদিকে গ্রামে হাতি ঢুকে পড়েছে এই খবরে হইচই শুরু হয়। দাঁতালটিকে জঙ্গলে পাঠাতে বোমপটকা ছুড়তে থাকেন স্থানীয়রা। বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীদের ওই এলাকায় ডেকে পাঠানো হয়। গোটা রাত ধরে হাতিটিকে জঙ্গলে ফেরানো ব্যবস্থা করে।
স্থানীয়দের অভিযোগ, খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে বুনো হাতি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন তাঁরা। বনদফতর সূত্রে খবর নাগরাকাটায় জনবস্তি থেকে রাতেই ওই হাতিটি জঙ্গলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই হাতির আক্রমণের এক জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ফের হেফাজতে দীপশেখর ও মনোতোষ, এবার পুলিশকে বাধা দেওয়ারও অভিযোগ