Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বধূর উপর অ্যাসিড হামলা, ঝলসে গেল মুখ, বর্ধমানের রায়নায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির গেটে তালা দিচ্ছিলেন। সেই সময় এক বধূকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল দুষ্কৃতীরা (east burdwan acid attack on house wife)। এই ঘটনায় শোরগোল পড়ল পূর্ব বর্ধমানের রায়নায়। অ্যাসিডে ঝলসে গে

বধূর উপর অ্যাসিড হামলা, ঝলসে গেল মুখ, বর্ধমানের রায়নায় শোরগোল

শেষ আপডেট: 24 July 2023 05:46

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির গেটে তালা দিচ্ছিলেন। সেই সময় এক বধূকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল দুষ্কৃতীরা (east burdwan acid attack on house wife)। এই ঘটনায় শোরগোল পড়ল পূর্ব বর্ধমানের রায়নায়। অ্যাসিডে ঝলসে গেছে ওই বধূর মুখের একাংশ।

বছর পঁচিশের ওই তরুণীর স্বামী দেড় বছর আগে মারা গেছেন। বাড়িতে দুই নাবালক সন্তান রয়েছে তাঁর। রয়েছেন শ্বশুর শাশুড়িও। জানা গেছে, রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির গেটে তালা দিচ্ছিলেন। সেসময় তার ওপর অ্যাসিড হামলা হয়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পুলিশে অভিযোগ জানিয়েছে ওই মহিলার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কে বা কারা এই অ্যাসিড হামলার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়।

ওই বধূর শাশুড়ি জানান, শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ পুত্রবধূর আর্তনাদ শুনে ঘরের বাইরে বেরিয়ে আসেন তিনি। দেখতে পান তাঁর মুখ-কাঁধ অ্যাসিডে ঝলসে গিয়েছে। গেট লাগানোর সময়েই কেউ তার ওপর অ্যাসিড ছুড়ে পালায় বলে জানান তাঁর পুত্রবধূ। সঙ্গে সঙ্গে মহিলার বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। তারপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ওই বধূকে।

পঞ্চায়েতের ফলাফলের ভবিষ্যৎ কী, সোমবার শুনানি হাইকোর্টে, সঙ্গে আধা সেনা বিবাদ মামলা


```